বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে ইমামপুর পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: বুধবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৪, ১১:০৫ পিএম
মতলব উত্তরে ইমামপুর পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

মতলব উত্তরের ঐতিহ্যবাহী ইমামপুর পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয় মাঠে (২৮ফেব্রুয়ারি) সকালে ২দিন ব্যাপী(২৮ ও ২৯ ফেব্রুয়ারি) বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার উদ্বোধন করেন বিদ্যালয়ের দাতা সদস্য ও জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মাজহারুল ইসলাম মিজান।

জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় পতাকা ও বিদ্যালয়ের পতাকা উত্তোলনের মাধ্যমে ক্রীড়া প্রতিযোগিতার শুরু হয়। এছাড়াও মশাল প্রজ্জলন করা হয়েছে।

সভাপতিত্ব করেন বিদ্যালয়ের বিদ্যুৎসাহী সদস্য ও উপজেলা যুবলীগের সহ-সভাপতি কামরুজ্জামান ইয়ার।স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরকার আবুল কালাম আজাদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন,ম্যানেজিং কমিটির সদস্য কবির হোসেন, কাউসার আহমেদ, রোকেয়া বেগম,আবদুস সাত্তার গাজী, সফিকুল ইসলাম।মাঠ পরিচালনায় ছিলেন, বিদ্যালয়ের শরীর চর্চা শিক্ষক শেখ সাদী।

Model Hospital

সঞ্চালনায় ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছগির আহমেদ। রেকর্ড সংরক্ষণ করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক পারভেজ মিয়া ও শাহেলা সোহানী।

পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা আলা উদ্দিন ।

বিচারকের দায়িত্বে ছিলেন সহকারী প্রধান শিক্ষক কামাল হোসেন, সিনিয়র শিক্ষক সেলিনা পারভীন, মনির হোসেন, অভিভাবক শাহ আলম মোল্লা, আজিজুল ইসলাম শিকদার, আবু ইউসুফ মানিক ঢালী, জসিম উদ্দিন মেম্বার প্রমুখ।

ইমামপুর পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের ৪টি হাউজে বিভক্ত করে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন হবে।

হাউজ গুলো হচ্ছে, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হাউজ (পরিচালক মামুন মিয়া ও কাজী সামসুন্নাহার), বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম হাউজ (পরিচালক শেখ সাদী ও উম্মে সালমা), পল্লীকবি জসীম উদ্দীন হাউজ (পরিচালক ফারুক আহমেদ ও জয়নব সুলতানা), মাইকেল মধুসূদন দত্ত হাউজ (পরিচালক কামাল হোসেন ও শিরিনা পারভীন)।

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় হাজীগঞ্জের শিক্ষকক জুয়েলক বাধ্যতামুলক ছুটি

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৮:০৬ পিএম
প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় হাজীগঞ্জের শিক্ষকক জুয়েলক বাধ্যতামুলক ছুটি

চাঁদপুরের মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করায় তাকে বাধ্যতামুলক ছুটিতে যাওয়ার নির্দেশ দিয়েছেন উপজেলা প্রশাসন। ওই শিক্ষকের নাম মোঃ জুয়েল তালুকদার। তার বাড়ী হাজীগঞ্জ উপজেলার মুকুন্দসার গ্রামে। তার পিতার নাম আলী আজম। মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বাংলা বিষয়ের শিক্ষক। এক বছর আগে অত্র বিদ্যালয়ে যোগদান করেন তিনি।

জানা গেছে, শিক্ষক জুয়েল তালুকদার তার নিজের ফেসবুক পেজে বিভিন্ন সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ব্যাঙ্গ করে এবং কুরুচিপূর্ণ ও সমালোচনামুলক একাধিক পোস্ট করেন ওই শিক্ষক। বিগত কয়েক মাস যাবৎ ‘জুয়েল তালুকদার ‘ নামের ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ছাড়াও বিএনপির সাবেক মহাসচিব বর্তমান মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছবি দিয়ে সরকারের সমালোচনা করেন তিনি।

বিষয়টি স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নজরে আসলে ক্ষোভ ও উত্তেজনার সৃস্টি হয় এবং ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য উপজেলা প্রশাসনের নিকট জোর দাবি জানান।

তাৎক্ষণিক মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার এবং ওই প্রতিষ্ঠানের সভাপতি কেএম ইশমাম বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ডেকে নিয়ে অভিযুক্ত ওই শিক্ষক জুয়েল তালুকদারকে বিদ্যালয়ের সকল কার্যক্রম থেকে বাধ্যতামুলক ছুটিতে যাওয়ার নির্দেশ দেন। পাশাপাশি ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।

Model Hospital

মতলব দক্ষিণ উপজেলা ছাত্রদলের আহবায়ক মিরাজ মাহমুদ জিসান বলেন, ‘ওই শিক্ষক সরকারের সুবিধা ভোগ করে তার ফেসবুক পেজে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সরকারের বিরুদ্ধে দীর্ঘদিন যাবত কুরুচিপূর্ণ সমালোচনা করে আসছে। বিষয়টি আমাদের নজরে আসার পর উপজেলা প্রশাসনকে অবহিত করলে তিনি তাৎক্ষণিক ব্যবস্থা নেন।’

মতলব পৌর বিএনপির সভাপতি শোয়েব আহমেদ সরকার বলেন,‘ওই শিক্ষক মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতার অন্তরালে সরকারের বিরুদ্ধে কটুক্তি করার অভিযোগে তার সর্বোচ্চ শাস্তির দাবী জানান তিনি।’

ঘটনার সত্যতার স্বীকার করে জুয়েল তালুকদার বলেন, ‘আমার ভুল হয়ে গেছে। আমি পরবর্তীতে ডিলিট করে দিয়েছি।’

উপজেলা নির্বাহী অফিসার ও অত্র বিদ্যালয়ের সভাপতি কেএম ইশমাম বলেন, ‘শিক্ষককে বাধ্যতামুলক ছুটির পাশাপাশি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে প্রধান করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ২ কার্যদিসের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেয়ার জন্য নির্দেশ দেয়া হয়।পরবর্তীতে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।’