বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ক্রাইম এ্যাকশন ২৪ ডট কমের ৬ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: শনিবার, ২ মার্চ, ২০২৪, ১২:৩২ এম
ক্রাইম এ্যাকশন ২৪ ডট কমের ৬ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা
বহুল প্রচারিত অনলাইন নিউজ পোটাল ক্রাইম এ্যাকশন ২৪ ডট কমের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
২৯ ফেব্রুয়ারী বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর প্রেসক্লাব ভবনের দ্বিতীয় তলার এলিট চাইনিজ রেস্টুরেন্টে এ উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও সংবধনা প্রদান করা হয়েছে।
ক্রাইম এ্যাকশন ২৪ ডট কমের সম্পাদক ও প্রকাশক মোঃ বিল্পব সরকারের সভাপতিত্বে ও আরিফ হোসেন শান্তর সঞ্চালনায় সম্মানিত অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর মেডিকেল কলেজের সহযোগি অধ্যাপক ডাঃ সাইফুল ইসলাম সোহেল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটোয়ারী ,ভোক্তা অধিকার চাঁদপুরের সহকারি পরিচালক নুর হোসেন রুবেল, চেম্বার অব কমার্স চাঁদপুরের সহ-সভাপতি তমাল কুমার ঘোষ, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন শান্ত, সাধারণ সম্পাদক মির্জা জাকির, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাডঃ হুমায়ুন কবির সুমন, দৈনিক প্রিয় চাঁদপুর পত্রিকার সম্পাদক ও প্রকাশক বোরহান উদ্দিন ডালিম, হোটেল রেস্তোরাঁ মালিক সমিতির চাঁদপুর জেলা শাখা সাধারণ সম্পাদক মোঃ মাসুদ আখন্দ প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, আমরা যদি সমাজে থেকে সত্য ও সঠিক সংবাদ পরিবেশন করি তাহলে অন লাইন নিউজ পোটাল আরো অনেক দূর এগিয়ে যাবে। ৬ বছর ধরে ক্রাইম এ্যাকশন ২৪ ডট কম যে ভাবে সংবাদ পরিবেশন করছে আমরা দেখেছি তাদের নিউজ পোর্টালে সত্য সংবাদটি ফুটে ওঠে। ক্রাইম এ্যাকশন এর অর্থ ব্যাপক। ক্রাইম হলো সমাজের যত অসংগতি আছে তা তুলে ধরা। গনমাধ্যম কর্মীদের অনেক লাইবেলিটি আছে। সত্য নিউজ প্রকাশ করলে ও কেউ বলবে না নিউজটি সত্য। এ মন মানসিকতা আমাদের মধ্যে নেই। বর্তমানে স্যোসাল মিডিয়া সবার হাতে। কেউ বলতে পারবে না,এখন আর কেউ গণমাধ্যম কর্মী না।
গণমাধ্যম কর্মীর চেয়ে সাধারন স্যোসাল মিডিয়া বেশি প্রচারিত। ভাল গণমাধ্যমই পারে সুন্দর সমাজ গড়ে তুলতে। সংবাদপত্র হলো সমাজের তৃতীয় চোখ। এক একটা মানুষ এক এক রকম। কিন্তু গণমাধ্যম তার ভিন্ন। আমরা আশা করব ক্রাইম এ্যাকশন ২৪ ডটকম আগামী দিনে আরো ভালো ভালো সংবাদ পরিবেশন করে সমাজের অসঙ্গতি দূর করবে।
আলোচনা সভা শেষে ক্রাইম এ্যাকশন ২৪ ডট কমের ৬ বছর পূর্তি উপলক্ষে কেক কাটা অনুষ্ঠিত হয়। সবশেষে বিভিন্ন ক্যাটাগরিতে এ্যাকশন ২৪ ডট কমের সাথে সম্পৃক্ত সাংবাদিক ও সমাজে বিভিন্ন পর্যায়ে অবদান রাখায় ব্যাক্তি বিশেষকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন অতিথিরা।

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় হাজীগঞ্জের শিক্ষকক জুয়েলক বাধ্যতামুলক ছুটি

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৮:০৬ পিএম
প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় হাজীগঞ্জের শিক্ষকক জুয়েলক বাধ্যতামুলক ছুটি

চাঁদপুরের মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করায় তাকে বাধ্যতামুলক ছুটিতে যাওয়ার নির্দেশ দিয়েছেন উপজেলা প্রশাসন। ওই শিক্ষকের নাম মোঃ জুয়েল তালুকদার। তার বাড়ী হাজীগঞ্জ উপজেলার মুকুন্দসার গ্রামে। তার পিতার নাম আলী আজম। মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বাংলা বিষয়ের শিক্ষক। এক বছর আগে অত্র বিদ্যালয়ে যোগদান করেন তিনি।

জানা গেছে, শিক্ষক জুয়েল তালুকদার তার নিজের ফেসবুক পেজে বিভিন্ন সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ব্যাঙ্গ করে এবং কুরুচিপূর্ণ ও সমালোচনামুলক একাধিক পোস্ট করেন ওই শিক্ষক। বিগত কয়েক মাস যাবৎ ‘জুয়েল তালুকদার ‘ নামের ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ছাড়াও বিএনপির সাবেক মহাসচিব বর্তমান মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছবি দিয়ে সরকারের সমালোচনা করেন তিনি।

বিষয়টি স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নজরে আসলে ক্ষোভ ও উত্তেজনার সৃস্টি হয় এবং ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য উপজেলা প্রশাসনের নিকট জোর দাবি জানান।

তাৎক্ষণিক মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার এবং ওই প্রতিষ্ঠানের সভাপতি কেএম ইশমাম বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ডেকে নিয়ে অভিযুক্ত ওই শিক্ষক জুয়েল তালুকদারকে বিদ্যালয়ের সকল কার্যক্রম থেকে বাধ্যতামুলক ছুটিতে যাওয়ার নির্দেশ দেন। পাশাপাশি ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।

Model Hospital

মতলব দক্ষিণ উপজেলা ছাত্রদলের আহবায়ক মিরাজ মাহমুদ জিসান বলেন, ‘ওই শিক্ষক সরকারের সুবিধা ভোগ করে তার ফেসবুক পেজে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সরকারের বিরুদ্ধে দীর্ঘদিন যাবত কুরুচিপূর্ণ সমালোচনা করে আসছে। বিষয়টি আমাদের নজরে আসার পর উপজেলা প্রশাসনকে অবহিত করলে তিনি তাৎক্ষণিক ব্যবস্থা নেন।’

মতলব পৌর বিএনপির সভাপতি শোয়েব আহমেদ সরকার বলেন,‘ওই শিক্ষক মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতার অন্তরালে সরকারের বিরুদ্ধে কটুক্তি করার অভিযোগে তার সর্বোচ্চ শাস্তির দাবী জানান তিনি।’

ঘটনার সত্যতার স্বীকার করে জুয়েল তালুকদার বলেন, ‘আমার ভুল হয়ে গেছে। আমি পরবর্তীতে ডিলিট করে দিয়েছি।’

উপজেলা নির্বাহী অফিসার ও অত্র বিদ্যালয়ের সভাপতি কেএম ইশমাম বলেন, ‘শিক্ষককে বাধ্যতামুলক ছুটির পাশাপাশি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে প্রধান করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ২ কার্যদিসের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেয়ার জন্য নির্দেশ দেয়া হয়।পরবর্তীতে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।’