বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তি সূচীপাড়ায় জয়-পরাজয় নিয়ে মেম্বার সমর্থকদের সংঘর্ষ ৩ জন আহত

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১, ১:৩৯ পিএম
শাহরাস্তি সূচীপাড়ায় জয়-পরাজয় নিয়ে মেম্বার সমর্থকদের সংঘর্ষ ৩ জন আহত
প্রিয় চাঁদপুর রিপোর্ট : শাহরাস্তি উপজেলার সূচীপাড়া উত্তর ইউপির ১ নং ওয়ার্ডে নির্বাচনত্তোর বিজিত ও পরাজিত মেম্বার প্রার্থীর কর্মীদের মধ্যে সংঘর্ষে ৩ জন আহত হয়েছে। আহতাবস্থায় তাদের শাহরাস্তি স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়।
নব- নির্বাচিত চেয়ারম্যান মোঃ মোস্তফা কামাল মজুমদার খবর পেয়ে আহতদের দেখতে শাহরাস্তি স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে যান এবং তাদের শান্তনা দেন।  আহতদের উন্নত চিকৎসা সেবা দানের জন্য স্বাস্থ্যকমপ্লেক্সের ডাক্তারদের সাথে কথা বলে চেয়ারম্যান।
স্থানীয়রা জানান, গত ২৭ ডিসেম্বর সন্ধ্যা আনুমানিক সাড়ে ৫ টায় ১ নং ওয়ার্ড হতে দুলাল হোসেনের মোরগ প্রতীকের পক্ষে সূচীপাড়া ডিগ্রী কলেজের পশ্চিম পাশে দীঘির পাড়ের শেকান্তর মিয়ার পুত্র ওমর আলম(৩৫), তৈয়ব আলীর পুত্র আলা উদ্দিন(৪৫), মিন্নত আলীর পুত্র মোঃ মোশারফ হোসেন (৩০) নির্বাচন করে ও ভোট দেয়। একই ওয়ার্ড হতে বিল্লাল হোসেন ফুটবল প্রতীকে নির্বাচনে জয় লাভ করে।
মোঃ বিল্লাল হোসেনের ফুটবলে ভোট না দেয়ায় বিল্লাল হোসেন তাদের উপর ক্ষিপ্ত হয়ে তার সহায়তায় তার কর্মীরা মোশারফ, আলা উদ্দিন ও ওমর আলমের উপর অর্তকিত হামলা চালিয়ে রক্তাত আহত করে।
আহতাবস্থায় স্থানীয় লোকজন তাদের শাহরাস্তি হাসপাতালে নিয়ে ভর্তি করে। পরাজিত মেম্বার মোঃ দুলাল হোসেন জানান,  আহতরা সবাই আমার মোরগ ও নৌকার সমর্থক। বিজয়ী মেম্বার বিল্লাল হোসেন বিএনপি সমর্থক, তার চেয়ারম্যান প্রার্থী আনারস পাশ না করায় আমার ও নৌকার কর্মীদের উপর ক্ষিপ্ত হয়ে অর্তকিত হামলা চালায়।
এই রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।