বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর সমাজ উন্নয়ন সংস্থার প্রীতিমিলনী ও আনন্দভ্রমণ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৪ মার্চ, ২০২৪, ১১:০৭ পিএম
চাঁদপুর সমাজ উন্নয়ন সংস্থার প্রীতিমিলনী ও আনন্দভ্রমণ

চাঁদপুর সমাজ উন্নয়ন সংস্থার প্রীতিমিলনী ও আনন্দভ্রমণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সংস্থার আয়োজনে শনিবার (২রা মাচ) মেঘনার চর (মিনি কক্সবাজারে) অনুষ্ঠানে অংশ নেন সংস্থার সদস্য সহ অতিথিরা ।

প্রীতিমিলনী ও আনন্দভ্রমণ উপলক্ষে এবং সংগঠনের ২৯ বছর পুর্তি উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনাসভা, ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতেই মোহনা শিল্পী গোষ্টির সদস্যরা মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।

চাঁদপুর সমাজ উন্নয়ন সংস্থার চেয়ারম্যান এস এ এম মিজানুর রহমান খানের সভাপতি অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক অ্যাড: শাহজাহান মিয়া ও যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড: শাহজাহান খান।

Model Hospital

সভায় বক্তব্য রাখেন অতিথি ও বিএনপি নেতা জসীমউদ্দীন খান বাবুল, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড: কামাল উদ্দিন আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক অ্যাড: এমরান হোসেন, অ্যাড: শাহাদাত হোসেন, সিনিয়র আইনজীবী অ্যাড: জাকির হোসেন ফয়সাল , হাজিগঞ্জ বড়কুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু জাফর সিদ্দিকী, চাঁদপুর সদরের তরপুরচন্ডী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সরদার রফিকুল ইসলাম , উদযাপন কমিটির আহ্বায়ক আঃ শুকুর মস্তান, সদস্য সচিব অ্যাড: আব্দুল কাদের খান প্রমুখ।

আলোচনা সভা শেষে সংগঠনের সকল সদস্যদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতার মধ্যে ছিল হাড়িভাঙ্গা, গোলক নিক্ষেপ, ফুটবল প্রতিযোগিতা।

খেলা শেষে জয়লাভকারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সংগঠনের কর্মকর্তাগণ।

এছাড়া সংগঠনের সদস্য ও চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচিত ৫ সদস্যদের মাঝেও সম্মাননা তুলে দেন কর্মকর্তাগণ। সম্মাননা পাওয়া ৫ সদস্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট মাইনুল ইসলাম, সম্পাদক লাইব্রেরী অ্যাড: জাবির হোসেন, জেনারেল অডিটর অ্যাড: মামুন মিয়াজী, রানিং অডিটর অ্যাড: শফিকুল ইসলাম রনি ও সদস্য অ্যাড: আব্দুল্লাহ আল নাকিব।

দিনভর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার সদস্যসহ অতিথিরা।

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় হাজীগঞ্জের শিক্ষকক জুয়েলক বাধ্যতামুলক ছুটি

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৮:০৬ পিএম
প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় হাজীগঞ্জের শিক্ষকক জুয়েলক বাধ্যতামুলক ছুটি

চাঁদপুরের মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করায় তাকে বাধ্যতামুলক ছুটিতে যাওয়ার নির্দেশ দিয়েছেন উপজেলা প্রশাসন। ওই শিক্ষকের নাম মোঃ জুয়েল তালুকদার। তার বাড়ী হাজীগঞ্জ উপজেলার মুকুন্দসার গ্রামে। তার পিতার নাম আলী আজম। মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বাংলা বিষয়ের শিক্ষক। এক বছর আগে অত্র বিদ্যালয়ে যোগদান করেন তিনি।

জানা গেছে, শিক্ষক জুয়েল তালুকদার তার নিজের ফেসবুক পেজে বিভিন্ন সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ব্যাঙ্গ করে এবং কুরুচিপূর্ণ ও সমালোচনামুলক একাধিক পোস্ট করেন ওই শিক্ষক। বিগত কয়েক মাস যাবৎ ‘জুয়েল তালুকদার ‘ নামের ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ছাড়াও বিএনপির সাবেক মহাসচিব বর্তমান মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছবি দিয়ে সরকারের সমালোচনা করেন তিনি।

বিষয়টি স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নজরে আসলে ক্ষোভ ও উত্তেজনার সৃস্টি হয় এবং ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য উপজেলা প্রশাসনের নিকট জোর দাবি জানান।

তাৎক্ষণিক মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার এবং ওই প্রতিষ্ঠানের সভাপতি কেএম ইশমাম বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ডেকে নিয়ে অভিযুক্ত ওই শিক্ষক জুয়েল তালুকদারকে বিদ্যালয়ের সকল কার্যক্রম থেকে বাধ্যতামুলক ছুটিতে যাওয়ার নির্দেশ দেন। পাশাপাশি ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।

Model Hospital

মতলব দক্ষিণ উপজেলা ছাত্রদলের আহবায়ক মিরাজ মাহমুদ জিসান বলেন, ‘ওই শিক্ষক সরকারের সুবিধা ভোগ করে তার ফেসবুক পেজে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সরকারের বিরুদ্ধে দীর্ঘদিন যাবত কুরুচিপূর্ণ সমালোচনা করে আসছে। বিষয়টি আমাদের নজরে আসার পর উপজেলা প্রশাসনকে অবহিত করলে তিনি তাৎক্ষণিক ব্যবস্থা নেন।’

মতলব পৌর বিএনপির সভাপতি শোয়েব আহমেদ সরকার বলেন,‘ওই শিক্ষক মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতার অন্তরালে সরকারের বিরুদ্ধে কটুক্তি করার অভিযোগে তার সর্বোচ্চ শাস্তির দাবী জানান তিনি।’

ঘটনার সত্যতার স্বীকার করে জুয়েল তালুকদার বলেন, ‘আমার ভুল হয়ে গেছে। আমি পরবর্তীতে ডিলিট করে দিয়েছি।’

উপজেলা নির্বাহী অফিসার ও অত্র বিদ্যালয়ের সভাপতি কেএম ইশমাম বলেন, ‘শিক্ষককে বাধ্যতামুলক ছুটির পাশাপাশি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে প্রধান করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ২ কার্যদিসের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেয়ার জন্য নির্দেশ দেয়া হয়।পরবর্তীতে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।’