বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

জাহিদ হোসেন নয়ন পুনরায় কচুয়ার দোঘর মাদ্রাসার সভাপতি নির্বাচিত

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ৬ মার্চ, ২০২৪, ৭:১৫ পিএম
জাহিদ হোসেন নয়ন পুনরায় কচুয়ার দোঘর মাদ্রাসার সভাপতি নির্বাচিত

কচুয়া কাদলা ইউনিয়নের দোঘর মহিলা মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে পুনরায় মোহাম্মদ জাহিদ হোসেন নয়ন নির্বাচিত হয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ডের চেয়ারম্যানের পক্ষে উপ-রেজিষ্ট্রার (প্রশাসন) মো. ওমর ফারুক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে প্রবিধানমালা ২০০৯ এর সংশ্লিষ্ট প্রবিধান অনুসারে মোহাম্মদ জাহিদ হোসেনকে সভাপতি করে ১২ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়।

কমিটির অন্যান্যরা হলো প্রতিষ্ঠাতা মোঃ আলমগীর হোসাইন, দাতা সদস্য মোঃ কামাল উদ্দিন, অভিভাবক সদস্য বোরহান উদ্দিন, মইন উদ্দিন, মাসুদ, জয়নাল আবেদীন, সংরক্ষিত মহিলা সদস্য জান্নাতুল ফেরদাউস, শিক্ষক প্রতিনিধি মোহাম্মদ দুলাল মিয়া, মোহাম্মদ নোমান, তাছলিমা খাতুন, সদস্য সচিব মাদ্রাসার সুপার/ভারপ্রাপ্ত সুপার।

প্রসংগত: মাদ্রাসার নতুন ম্যানেজিং কমিটি গঠনের লক্ষ্যে ৯ জানুয়ারী মাদ্রাসার সুপার মোহাম্মদ আবু নোমান উপজেলা নির্বাহী অফিসার বরাবর প্রিসাইডিং অফিসার নিয়োগের জন্য আবেদন করলে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে প্রিসাইডিং অফিসার নিয়োগ দেওয়া হয়। প্রিসাইডিং অফিসার ২১ জানুয়ারী ম্যানেজিং কমিটির নির্বাচন করার লক্ষ্যে তফসিল ঘোষনা করেন। ঘোষিত তফসিল অনুয়ায়ী ১৮ ফেব্রুয়ারি রবিবার ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়।

Model Hospital

নিয়মানুসারে ২৪ ফেব্রুয়ারি প্রিজাইডিং অফিসার আলী আশ্রাফ খানের সভাপতিত্বে সভাপতির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে মোহাম্মদ জাহিদ হোসেন নয়ন ব্যতিত অন্য কোন প্রার্থীর প্রস্তাব না থাকায় সর্বসম্মতিক্রমে তাকে পুনরায় সভাপতি নির্বাচিত করা হয়।

২৫ ফেব্রুয়ারি নব নির্বাচিত কমিটি অনুমোদনের জন্য মাদ্রাসা শিক্ষাবোর্ডে প্রেরণ করলে শিক্ষাবোর্ড ২৮ ফেব্রুয়ারি আগামী দুই বছরের জন্য এ কমিটিকে অনুমোদন দেয়।

নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ জাহিদ হোসেন নয়ন জানান, আমার মেয়াদকালীন সময়ে আমার নিজস্ব তহবিল থেকে খন্ডকালীন শিক্ষকদের বকেয়া বেতন বাবদ সাড়ে ৫ লক্ষ টাকা পরিশোধ করেছি।

এছাড়া ২ লক্ষ টাকার ফার্নিসার, একটি স্টীলের আলমারি, একটি কম্পিউটার ও একটি প্রিন্টার মাদ্রাসায় প্রদান করেছি। আমি ১৯৮৭ সালে ছাত্রলীগের মাধ্যমে রাজনীতি শুরু করি। উপজেলা যুবলীগের সহ-সভাপতি ও বর্তমানে কাদলা ইউনিয়ন আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য হিসাবে দায়িত্ব পালন করে আসছি,এছাড়াও ঢাকাস্থ কচুয়া সমিতি ও চাঁদপুর সিমিতর আজীবন সদস্য পদে দায়িত্ব পালন করছি। মাদ্রাসার অবকাঠামোগত উন্নয়নসহ শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম এমপি মহোদয়ের সার্বিক সহযোগীতা ও পরামর্শ কামনা করছি এবং পশ্চাদপদ মেয়েদের শিক্ষার গুনগত মান উন্নয়নে দোঘর মহিলা মাদ্রাসাকে একটি শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসাবে গড়ে তুলতে আমি আমার উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করছি এবং ভবিষ্যতেও করবো। তাই অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী সকলের সহযোগীতা কামনা করছি।

সম্প্রতি একটি কু-চক্রিমহল প্রতিষ্ঠানটির ভাবমূর্তি ক্ষুন্ন করার লক্ষ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপপ্রচার চালাচ্ছে। এটি নিন্দনীয়। মোহাম্মদ জাহিদ হোসেন নয়নকে দোঘর মাদ্রাসার সভাপতি পদে পুনরায় নির্বাচিত করায় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় হাজীগঞ্জের শিক্ষকক জুয়েলক বাধ্যতামুলক ছুটি

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৮:০৬ পিএম
প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় হাজীগঞ্জের শিক্ষকক জুয়েলক বাধ্যতামুলক ছুটি

চাঁদপুরের মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করায় তাকে বাধ্যতামুলক ছুটিতে যাওয়ার নির্দেশ দিয়েছেন উপজেলা প্রশাসন। ওই শিক্ষকের নাম মোঃ জুয়েল তালুকদার। তার বাড়ী হাজীগঞ্জ উপজেলার মুকুন্দসার গ্রামে। তার পিতার নাম আলী আজম। মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বাংলা বিষয়ের শিক্ষক। এক বছর আগে অত্র বিদ্যালয়ে যোগদান করেন তিনি।

জানা গেছে, শিক্ষক জুয়েল তালুকদার তার নিজের ফেসবুক পেজে বিভিন্ন সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ব্যাঙ্গ করে এবং কুরুচিপূর্ণ ও সমালোচনামুলক একাধিক পোস্ট করেন ওই শিক্ষক। বিগত কয়েক মাস যাবৎ ‘জুয়েল তালুকদার ‘ নামের ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ছাড়াও বিএনপির সাবেক মহাসচিব বর্তমান মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছবি দিয়ে সরকারের সমালোচনা করেন তিনি।

বিষয়টি স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নজরে আসলে ক্ষোভ ও উত্তেজনার সৃস্টি হয় এবং ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য উপজেলা প্রশাসনের নিকট জোর দাবি জানান।

তাৎক্ষণিক মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার এবং ওই প্রতিষ্ঠানের সভাপতি কেএম ইশমাম বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ডেকে নিয়ে অভিযুক্ত ওই শিক্ষক জুয়েল তালুকদারকে বিদ্যালয়ের সকল কার্যক্রম থেকে বাধ্যতামুলক ছুটিতে যাওয়ার নির্দেশ দেন। পাশাপাশি ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।

Model Hospital

মতলব দক্ষিণ উপজেলা ছাত্রদলের আহবায়ক মিরাজ মাহমুদ জিসান বলেন, ‘ওই শিক্ষক সরকারের সুবিধা ভোগ করে তার ফেসবুক পেজে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সরকারের বিরুদ্ধে দীর্ঘদিন যাবত কুরুচিপূর্ণ সমালোচনা করে আসছে। বিষয়টি আমাদের নজরে আসার পর উপজেলা প্রশাসনকে অবহিত করলে তিনি তাৎক্ষণিক ব্যবস্থা নেন।’

মতলব পৌর বিএনপির সভাপতি শোয়েব আহমেদ সরকার বলেন,‘ওই শিক্ষক মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতার অন্তরালে সরকারের বিরুদ্ধে কটুক্তি করার অভিযোগে তার সর্বোচ্চ শাস্তির দাবী জানান তিনি।’

ঘটনার সত্যতার স্বীকার করে জুয়েল তালুকদার বলেন, ‘আমার ভুল হয়ে গেছে। আমি পরবর্তীতে ডিলিট করে দিয়েছি।’

উপজেলা নির্বাহী অফিসার ও অত্র বিদ্যালয়ের সভাপতি কেএম ইশমাম বলেন, ‘শিক্ষককে বাধ্যতামুলক ছুটির পাশাপাশি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে প্রধান করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ২ কার্যদিসের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেয়ার জন্য নির্দেশ দেয়া হয়।পরবর্তীতে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।’