বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মৈশাদীতে তুচ্ছ ঘটনায় বিধবার উপর হামলা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ৬ মার্চ, ২০২৪, ৭:১৯ পিএম
মৈশাদীতে তুচ্ছ ঘটনায় বিধবার উপর হামলা

চাঁদপুর মৈশাদী ইউনিয়নে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ব্যাংকার মৃত রমজান আলী দেওয়ানের স্ত্রী ফয়জুন নেছা (৪৫) উপর হামলা করেছে শ্বশুর বাড়ির লোকজন।

গত রোববার (৩ মার্চ) সন্ধ্যায় ৩নং মৈশাদী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের দেওয়ান বাড়িতে এই হামলার ঘটনা ঘটে।

এসময় ঘরে থাকা অবস্থায় হামলার শিকার হন মৃত রমজান আলী দেওয়ানের স্ত্রী ফয়েজুন নেছা। তার দুই কন্যা সন্তান সুমাইয়া ও নাদিয়া ইসলাম হামলার ঘটনা দেখে ভয়ে কান্নাকাটি করে। পরে হামলার ঘটনার কথা শুনে তার বোন ফাহিমা বেগম (৪২) বাড়িতে আসলে তার উপরেও হামলা চালায় তারা।

হামলার ঘটনায় অভিযুক্তরা হলেন একই বাড়ির মোঃ আনিছের ছেলে মোঃ জনি, তার স্ত্রী সাদিয়া বেগম, মোঃ আনিছের স্ত্রী জোৎস্না বেগম, ইউসুফ আলী দেওয়ানের ছেলে আলমগীর দেওয়ান।

Model Hospital

ঘটনা সূত্রে জানা যায়, মৈশাদী ইউনিয়নের তালুকদার বাড়ির বাসিন্দা সরকারি ব্যাংকে চাকরিরত রমজান আলী দেওয়ান গত এক বছর পূর্বে মারা যান। স্বামী মারা যাওয়ার পর তার স্ত্রী ফয়েজুন নেছা দুই সন্তান নিয়ে একই বাড়িতে বসবাস করছেন। শশুর বাড়ির লোকজন ভাসুর আলমগীর দেওয়ান, ননদ জোৎস্না বেগম, ননদের ছেলে জনি ও ছেলের বউ সাদিয়া বেগম তাকে এবং তার সন্তানদের বাড়ি হতে বের করার জন্য বিভিন্নভাবে চাপ দিয়ে আসছিল।

গত ৩ মার্চ সকালে তাকে উদ্দেশ্য করে পরিবারের অন্য সদস্যরা গালমন্দ করে। এসময় তিনি বাধা দিলে তাকে বাস ও কাঠ দিয়ে এলোপাতাড়ি মারধর করে তারা। পরে একই বিষয় নিয়ে বিকেলে তার উপরে আবারও হামলা চালায় অভিযুক্তরা। এ সময় দেশীয় অস্ত্র দিয়ে ফয়জুন নেছাকে আঘাত করলে তার বাম হাতে মারাত্মক জখম হয়। পরে তারা পিঠে ও মুখে আঘাত করে তারা। আহত ফয়জুন নেছার ডাক চিৎকারে বাড়ি ও আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করে।

ঘটনার বিষয়ে এলাকাবাসী ফাহিমা বেগম ও রফিক দেওয়ান বলেন, ঘটনার দিন দেওয়ান বাড়িতে হট্টগোল শুনে আমরা এগিয়ে আসি। এসে দেখি ফয়জুন নেছাকে ওই বাড়ির কয়েকজন মারধর করছে। পরে আমরা উভয় পক্ষকে শান্ত হতে বলি এবং সরিয়ে দেই। পরে ফয়জুন নেছার হাত থেকে রক্ত পড়তে দেখে আমরা দ্রুত হাসপাতালে নিয়ে যাই।

এলাকাবাসী মমিন দেওয়ান বলেন, দীর্ঘদিন ধরে সম্পত্তির বিষয় নিয়ে দুই পরিবারের মাঝে ঝগড়া বিবাদ হয়ে আসছে। বিষয়টি সমাধানে উভয়পক্ষকে এগিয়ে আসতে হবে। প্রশাসন যদি বিষয়টি সমাধানে কাজ না করে তাহলে আমার বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।