বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জে কুল এন্ড কিউট জেন্টসের এন্ড লেডিস পার্লারের পূর্তি উদযাপন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ৬ মার্চ, ২০২৪, ৮:১০ পিএম
হাজীগঞ্জে কুল এন্ড কিউট জেন্টসের এন্ড লেডিস পার্লারের পূর্তি উদযাপন

হাজীগঞ্জে কুল এন্ড কিউট জেন্টস্ এর ৬ বছর এন্ড লেডিস পার্লারের ৩বছর পূর্তি উদযাপন করা হয়েছে।

বুধবার বিকেলে হাজীগঞ্জ মধ্য বাজার বন্ধন স্টোরের দ্বিতীয় ও তৃতীয় তলায় ব্যবসায়িক প্রতিষ্ঠানের কেক কাটার মধ্য দিয়ে কুল এন্ড কিউট জেন্টস্ পার্লারের ৬ বছর এবং কুল এন্ড কিউট লেডিস পার্লারের ৩ বছর পূর্তি উদযাপন করা হয়েছে।

ওইসময় প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মিটন সরকার, মিটন সরকারের একমাত্র ছেলে ইহান সরকার, স্থানীয় ব্যবসায়ী ও প্রতিষ্ঠানের কর্মচারীদের নিয়ে কেক কেটে পূর্তি উদযাপন করেন।

Model Hospital

বছর পূর্তি উদযাপন উপলক্ষে জেন্টস এন্ড লেডিস পার্লারে ২০% ডিসকাউন্ট অফার চলবে আগামী ১২ মার্চ মঙ্গলবার পর্যন্ত।

এসময় উপস্থিত ছিলেন মো. সাহিদুর রহমান, নারী উদ্যোক্তা ও ইশার পিঠা ঘরের স্বত্বাধিকারী ইরা খান, নারী উদ্যোক্তা শাহিদা আক্তার প্রমুখ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital