বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর সদর উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নে রাকিব মাঝির ব্যাপক গণসংযোগ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ৬ মার্চ, ২০২৪, ৯:০৭ পিএম
চাঁদপুর সদর উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নে রাকিব মাঝির ব্যাপক গণসংযোগ

আসন্ন চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে ইব্রাহিমপুর ইউনিয়নে ব্যাপক নির্বাচনী গণসংযোগ করেছে চেয়ারম্যান প্রার্থী তরুণ ছাত্রনেতা মো. রাকিব মাঝি।

৬ মার্চ বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি ইব্রাহিমপুর ইনিয়নের ৪ থেকে ৯নং ওয়ার্ডের প্রতিটি এলাকার গণ্যমান্য ব্যক্তি ও মুরব্বীদের সাথে নিয়ে ইউনিয়নের প্রত্যন্ত চর এলাকায় এ গণসংযোগ করেন।

এসময় তিনি ইব্রাহিমপুর ইউনিয়নে চরমুকুন্দী, কোম্পনীর চর, ঈদগাহ বাজার, চরফতেজংপুর, আলুর বাজার, টেকের বাজারসহ প্রতিটি হাট-বাজার, পাড়া-মহল্লায় সকল শ্রেণীপেশার মানুষদের সাথে কুশল বিনিময় শেষে দোয়া এবং ভোট কামনা করেন।

এসময় ইব্রাহিমপুর ইউনিয়নবাসীও তরুণ ছাত্রনেতা মো. রাকিব মাঝিকে ভালোবাসায় ও মমতায় বুকে জড়িয়ে নেন। শ্রমজীবী মানুষের ভালোবাসা-মমতায় সিক্ত হন তরুণ এ ছাত্রনেতা।

Model Hospital

চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. রাকিব মাঝি বলেন, আমি আপনাদের সেবক হিসেবে কাজ করার লক্ষ্য নিয়ে আসন্ন চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হয়েছি। আজকে আপনাদের কাছে দোয়ার জন্য এসেছি।আপনাদের সন্তান হিসেবে আজকে আপনারা আমাকে যে ভালোবাসা ও মমতা দিয়েছেন তাতে আমি আনন্দিত এবং অভিভূত। আমি আমৃত্যু আপনাদের পাশে থেকে, আপনাদের সেবা করে এই ঋণ শোধ করবো ইনশাআল্লাহ্।

রাকিব মাঝি আরো বলেন, আমি ছোটবেলা থেকেই মানুষের জন্য কাজ করার স্বপ্ন দেখতাম। আমার বাবা একজন জনপ্রতিনিধি হওয়ায় সেই ছোটবেলা থেকেই আমি মানুষের জন্য কাজ করার সুযোগ পেয়েছি। দেশ ও মানুষের কল্যানে আমার সেই স্বপ্নকে আরো বড় পরিসরে নিয়ে যেতেই আমি সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হয়েছি। আমি নির্বাচিত হলে তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে সততা এবং নিষ্ঠার সাথে মানুষের সেবায় নিজেকে নিয়জিত রাখবো, ইনশাআল্লাহ।

মো. রাকিব মাঝির নির্বাচনি গণসংযোগে ইব্রাহিমপুর ইউনিয়নের প্রতিটি এলাকার গণ্যমান্য মুরব্বী এবং বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital