বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ক্ষতি প্রায়১০ লক্ষ টাকা 

শাহরাস্তিতে অগ্নিকাণ্ডে শিক্ষিকার বসত ঘর ভস্মীভূত!

মোঃ মাসুদ রানা প্রকাশিত: বুধবার, ৬ মার্চ, ২০২৪, ৯:২২ পিএম
শাহরাস্তিতে অগ্নিকাণ্ডে শিক্ষিকার বসত ঘর ভস্মীভূত!
শাহরাস্তিতে অগ্নিকাণ্ডে খোদেজা বেগম নামে এক  (অব:) নারী সপ্রাবি শিক্ষিকার বসত ঘর পুড়ে ভস্মীভূত হয়েছে।
শাহরাস্তি উপজেলার পৌরসভার নিজ মেহের পাইলট উচ্চ বিদ্যালয় সংলগ্ন ইসমাইল দারোগার নতুন বাড়িতে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত পরিবার, ফায়ার সার্ভিস সূত্র জানায়, ওই বাড়ির শিক্ষিকা খোদেজা বেগম তার পরিবারের সদস্যদের নিয়ে বিশেষ কাজে ঢাকায় অবস্থান করছিলে।
মঙ্গলবার রাতে ওই পরিবারের একটি টিনশেড ঘরের কোন এক স্থানের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়।
পরে আগুনের লেলিহান শিখা মুহূর্তের মধ্যে ছড়িয়ে ঘরটি ভস্মীভূত হয়ে যায়।
ওই সময় মূল বিল্ডিংটির বহিরাংশের ব্যাপক ক্ষতি সাধন হয়।
একই সঙ্গে পার্শ্ববর্তী অন্য একটি ঘরেও আগুন ছড়িয়ে পড়ে।
পরবর্তীতে এ দৃশ্য পথচারীরা দেখে ডাক চিৎকার শুরু করে।
ওই অগ্নিকাণ্ডের সংবাদ চারদিকে ছড়িয়ে পড়লে শাহরাস্তি ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের সদস্যরা এবং স্থানীয় গ্রামবাসী সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয় অধিবাসীরা জানান,ঘরের আসবাবপত্র, ইলেকট্রনিক সামগ্রী, গহনাসহ প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয়েছে।
শাহরাস্তি ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের ইনচার্জ মাহফুজুর রহমান জানান, উদ্ধার কাজে সহ যোগিতাকারীদের মধ্যে স্থানীয় পাঁচ কড়ি মিয়াজী বাড়ির শেখ ফরিদ নামে এক যুবক গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে শাহরাস্তি স্বাস্থ্য কমপ্লেক্সে স্বজনরা ভর্তি করে।
শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আলমগীর হোসেন জানান, অগ্নিকাণ্ডের সংবাদটি অবহিত হওয়া মাত্র পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজে সহযোগিতা করে জান মালের নিরাপত্তা নিশ্চিত করে।
উল্লেখ্য, আগুনে ভস্মীভূত ঘরের মালিক খোদেজ আক্তার বিশিষ্ট রাজনীতিবিদ সমাজসেবক বেলায়েত হোসেন সেলিমের শ্বাশুড়ি এবং নিজমেহার সপ্রাবির জনপ্রিয় শিক্ষিকা লাভলী আক্তারের মা।

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় হাজীগঞ্জের শিক্ষকক জুয়েলক বাধ্যতামুলক ছুটি

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৮:০৬ পিএম
প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় হাজীগঞ্জের শিক্ষকক জুয়েলক বাধ্যতামুলক ছুটি

চাঁদপুরের মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করায় তাকে বাধ্যতামুলক ছুটিতে যাওয়ার নির্দেশ দিয়েছেন উপজেলা প্রশাসন। ওই শিক্ষকের নাম মোঃ জুয়েল তালুকদার। তার বাড়ী হাজীগঞ্জ উপজেলার মুকুন্দসার গ্রামে। তার পিতার নাম আলী আজম। মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বাংলা বিষয়ের শিক্ষক। এক বছর আগে অত্র বিদ্যালয়ে যোগদান করেন তিনি।

জানা গেছে, শিক্ষক জুয়েল তালুকদার তার নিজের ফেসবুক পেজে বিভিন্ন সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ব্যাঙ্গ করে এবং কুরুচিপূর্ণ ও সমালোচনামুলক একাধিক পোস্ট করেন ওই শিক্ষক। বিগত কয়েক মাস যাবৎ ‘জুয়েল তালুকদার ‘ নামের ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ছাড়াও বিএনপির সাবেক মহাসচিব বর্তমান মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছবি দিয়ে সরকারের সমালোচনা করেন তিনি।

বিষয়টি স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নজরে আসলে ক্ষোভ ও উত্তেজনার সৃস্টি হয় এবং ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য উপজেলা প্রশাসনের নিকট জোর দাবি জানান।

তাৎক্ষণিক মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার এবং ওই প্রতিষ্ঠানের সভাপতি কেএম ইশমাম বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ডেকে নিয়ে অভিযুক্ত ওই শিক্ষক জুয়েল তালুকদারকে বিদ্যালয়ের সকল কার্যক্রম থেকে বাধ্যতামুলক ছুটিতে যাওয়ার নির্দেশ দেন। পাশাপাশি ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।

Model Hospital

মতলব দক্ষিণ উপজেলা ছাত্রদলের আহবায়ক মিরাজ মাহমুদ জিসান বলেন, ‘ওই শিক্ষক সরকারের সুবিধা ভোগ করে তার ফেসবুক পেজে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সরকারের বিরুদ্ধে দীর্ঘদিন যাবত কুরুচিপূর্ণ সমালোচনা করে আসছে। বিষয়টি আমাদের নজরে আসার পর উপজেলা প্রশাসনকে অবহিত করলে তিনি তাৎক্ষণিক ব্যবস্থা নেন।’

মতলব পৌর বিএনপির সভাপতি শোয়েব আহমেদ সরকার বলেন,‘ওই শিক্ষক মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতার অন্তরালে সরকারের বিরুদ্ধে কটুক্তি করার অভিযোগে তার সর্বোচ্চ শাস্তির দাবী জানান তিনি।’

ঘটনার সত্যতার স্বীকার করে জুয়েল তালুকদার বলেন, ‘আমার ভুল হয়ে গেছে। আমি পরবর্তীতে ডিলিট করে দিয়েছি।’

উপজেলা নির্বাহী অফিসার ও অত্র বিদ্যালয়ের সভাপতি কেএম ইশমাম বলেন, ‘শিক্ষককে বাধ্যতামুলক ছুটির পাশাপাশি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে প্রধান করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ২ কার্যদিসের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেয়ার জন্য নির্দেশ দেয়া হয়।পরবর্তীতে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।’