শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

অভিভাবক সমাবেশ

শাহরাস্তিতে মাদরাসাতু সালমানাল ফারসীর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

রাফিউ হাসান হামজা প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪, ৭:১২ পিএম
শাহরাস্তিতে মাদরাসাতু সালমানাল ফারসীর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

শাহরাস্তিতে স্বনামধন্য মাদরাসাতু সালমানাল ফারসী (রাঃ) এর অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ বৃহস্পতিবার মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।

মাদরাসাতু সালমানাল ফারসী (রাঃ) এর গভর্নিং বডির সভাপতি হাজী শাহজাহান মোল্লা’র সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার সাধারণ সম্পাদক হাজী মহিন উদ্দিন , মোহতামিম মাওলানা কামরুজ্জামান, সমাজ সেবক মোঃ জাকির পাটওয়ারী, মাওঃ আবু তাহের, মাওঃ আবু সুফিয়ান রাজা পুরী, মাওঃ মজিবুর রহমান, ক্বারী ইমরান, ক্বারী সালাউদ্দিন ক্বারী আবু বকর, হাফেজ সাইফুল ইসলাম, হাফেজ ওমর ফারুক, মাস্টার সাখাওয়াত , মাস্টার বেলাল প্রমুখ।

অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণীর বার্ষিক পরীক্ষায় প্রথম থেকে তৃতীয় স্থান অধিকারী ৩৯ জন এবং মাদ্রাসায় শতভাগ উপস্থিতির জন্য ৩২৫ জন শিক্ষার্থীর মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital