বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

২০২৪-২০২৫ সালের কমিটি গঠন

নিরাপদ সড়ক চাই  চাঁদপুর জেলা শাখার সভাপতি এমএ লতিফ সম্পাদক শেখ মহিউদ্দিন রাসেল

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪, ৭:৫৪ পিএম
নিরাপদ সড়ক চাই  চাঁদপুর জেলা শাখার সভাপতি এমএ লতিফ সম্পাদক শেখ মহিউদ্দিন রাসেল
নিরাপদ সড়ক চাই  চাঁদপুর জেলা শাখার ২০২৪-২০২৫ সালের কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে চাঁদপুর শহরের ক্যাফে কর্ণার ভবনের চতুর্থ তলার অস্থায়ী কার্যালয়ে সাধারণ সভায় আংশিক নতুন কমিটি ঘোষণা করেন সংগঠনের উপদেষ্টা এবং দৈনিক চাঁদপুর খবরের সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।
সাধারণ সভায় সমজোতা কমিটির সুপারিশ এবং উপস্থিত সকল সদস্যদের সর্বসম্মতি ক্রমে সোহেল রুশদীকে নতুন কমিটির গঠনের জন্য প্রধান নির্বাচন কমিশনারসহ সিনিয়র ৪জন সদস্য দায়িত্ব প্রদান করেন।
নিরাপদ সড়ক চাই  চাঁদপুর জেলা শাখার ২০২৪-২০২৫ সালের কমিটিতে আবারো সভাপতি নির্বাচিত হয়েছেন এমএ লতিফ ও সাধারণ সম্পাদক শেখ মহিউদ্দিন রাসেল।
এছাড়া আংশিক কমিটির মধ্যে আছেন সহ-সভাপতি আব্দুর রহমান গাজী, সহ-সভাপতি মুসাদ্দেক আল আকিব, যুগ্ম সাধারণ সম্পাদক শাহআলম।
এছাড়া ১নং কার্যকরী সদস্য মো. শওকত করিম।
সংগঠনের সাধারণ সম্পাদক শেখ মহিউদ্দিন রাসেলের পরিচালনায় সাধারণ সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন নতুন সংগঠনের উপদেষ্টা সোহেল রুশদী ও সভাপতি এমএ লতিফ।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সদস্য এস এম জিয়াউল হক, প্রকৌশলী খোকন চন্দ্রশীল, রাজিব আচার্যী, মাহবুব জুয়েল, মনির হোসেন, আল মামন শনি, শরীফুল ইসলাম, সাইফুল ইসলাম আকাশ, নুর জাহান বেগম কুমকুম, মো. আলী খান, সাইফুল ইসলাম দিলদার, হাবিব মিজি, মোখলেছুর রহমান, ইসমাইল খান বাদল, শাহাদাত হোসেন, জসিম উদ্দিন, মুকবুল হোসেন, মো. গাফফার, সুজয় চৌধুরী লিটন, রুবেল বেপারী, বাদশা ভূইয়া, লিটন খান, হারুন অর রশীদ, কামরুল ইসলাম পাটোয়ারী, আলমগীর হোসেন, মহিবুর রহমান খান, গাজী মো. ইমাম হাসান, রহমত আলী রিপন, ফরহাদ আলম, মো. মুশরিম, শাহাজাহান খান প্রমুখ।

মতলবে ডেঙ্গুর উপসর্গে হাসপাতালে ভর্তির দুই ঘণ্টার মধ্যেই তরুণের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৩ পিএম
মতলবে ডেঙ্গুর উপসর্গে হাসপাতালে ভর্তির দুই ঘণ্টার মধ্যেই তরুণের মৃত্যু

চাঁদপুরের মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর উপসর্গ নিয়ে ভর্তির মাত্র দুই ঘণ্টার মধ্যে মো. সিয়াম (২০) নামের এক তরুণের মৃত্যু হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত নয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সিয়াম উপজেলার খাগুরিয়া গ্রামের কৃষক আবদুস সোবাহানের ছেলে।

স্বজনেরা জানান, প্রায় এক সপ্তাহ ধরে প্রচণ্ড জ্বরে ভুগছিলেন সিয়াম। তবে কোনো চিকিৎসকের কাছে না গিয়ে বাড়িতেই অবস্থান করছিলেন তিনি। গতকাল সন্ধ্যা সাতটার দিকে শারীরিক অবস্থার চরম অবনতি হলে বাবা আবদুস সোবাহান তাকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসেন।

হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর তার শরীরে ডেঙ্গুর উপসর্গ শনাক্ত হয়। এ সময় তার নাক ও মুখ দিয়ে অতিরিক্ত রক্তক্ষরণ হতে থাকে। রোগীর অবস্থার দ্রুত অবনতি ঘটায় কর্তব্যরত চিকিৎসকেরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের (রেফার) পরামর্শ দেন। ঢাকায় নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সও প্রস্তুত করা হয়েছিল। তবে রওনা দেওয়ার আগেই রাত নয়টার দিকে হাসপাতালে তার মৃত্যু হয়।

Model Hospital

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা মো. মোবারক হোসেন মামুন জানান, হাসপাতালে নিয়ে আসার পর দেখা যায় তরুণের নাক ও মুখ দিয়ে রক্তক্ষরণ হচ্ছে এবং রক্তচাপ আশঙ্কাজনকভাবে কমে গেছে। জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানোর সব প্রস্তুতি নেওয়া হলেও তার আগেই তার মৃত্যু হয়।

ছেলের মৃত্যুতে ভেঙে পড়ে বাবা আবদুস সোবাহান বলেন, আমার পোলাডার এক সপ্তাহ ধইরা জ্বর আছিল। ওরে কইছিলাম ডাক্তারের কাছে যাইতে, কিন্তু হুনল না। অবস্থা বেশি খারাপ হইলে সন্ধ্যায় হাসপাতালে আনলাম। হাসপাতালে আনার পরই নাক-মুখ দিয়া রক্ত পড়া শুরু হয়। ঢাকা নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সও ঠিক করছিলাম, কিন্তু তার আগেই আমার সব শ্যাষ অইয়া গেল।