বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে মেধাবৃত্তি ও সংবর্ধনা পেল ২শ’ ২৩ জন

রাফিউ হাসান হামজা প্রকাশিত: শুক্রবার, ৮ মার্চ, ২০২৪, ১০:৪৭ পিএম
শাহরাস্তিতে মেধাবৃত্তি ও সংবর্ধনা পেল ২শ’ ২৩ জন
চাঁদপুরের শাহরাস্তিতে মেধাবৃত্তি প্রাপ্ত ২ শ’ ২৩ জন শিক্ষার্থীর মাঝে নগদ অর্থ, সনদ, ক্রেস্ট ও পুরষ্কার বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৮ মার্চ) সকাল ১০ টায় উপজেলার বিয়াম ল্যাবরেটরি স্কুল মাঠে এক সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে এসব উপহার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়াসির আরাফাত।
জানা যায়, “মেধাবীরা গড়বে সোনার বাংলা” শ্লোগানে শাহরাস্তি মেধাবৃত্তি ফাউন্ডেশনের আয়োজনে গত বছরের ডিসেম্বরে এসএমএফ মেধাবৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে  উপজেলার ৭৮ টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণির ১ হাজার ৮ শ’ ৫ জন শিক্ষার্থি অংশ নেয়। এদের মধ্যে ২০ গোল্ডেন ট্যালেন্টপুল ও ৫৩ জন ট্যালেন্টপুলসহ মেধাবৃত্তি প্রাপ্ত ২ শ’ ২৩ জন শিক্ষার্থিকে শুক্রবার সকালে সংবর্ধনা দেয়া হয়।
শাহরাস্তি মেধাবৃত্তি ফাউন্ডেশনের পরিচালক মোঃ কামাল হোসেনের সভাপতিত্বে নির্বাহী সদস্য বিজয় লাল দে ও মোতাহের হোসেনের যৌথ সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জেড এম আনোয়ার, ম্যাক্স গ্রুপের জিএম ইঞ্জিঃ মোঃ মুজিবুর রহমান রাজিব, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি মোঃ আঃ রব, প্রেসক্লাবের সভাপতি মোঃ মঈনুল ইসলাম কাজল, থানার উপ-পরিদর্শক মোঃ রোকন উদ্দিন, প্রেসক্লাবের সহ-সভাপতি সজল পাল প্রমুখ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।