বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহ্তলী জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ১০ মার্চ, ২০২৪, ৮:৪৯ পিএম
শাহ্তলী জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ সম্পন্ন

চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের শাহতলী জিলানী চিশতী উচ্চ বিদ্যালয় ও ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যৌ আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ-২০২৪ অনুষ্ঠান-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ১০মার্চ (রবিবার) সকাল ৯টায় বিদ্যালয় মিলণায়তনে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী’র সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন রাখেন, চাঁদপুর জেলা শিক্ষা অফিসার প্রাণকৃষ্ণ দেবনাথ।

উদ্বোধকের বক্তব্যে চাঁদপুর জেলা শিক্ষা অফিসার প্রাণকৃষ্ণ দেবনাথ বলেন, প্রতিটা শিক্ষার্থীর পড়ালেখার পাশাপাশি খেলাধূলায় মনোযোগী থাকতে হবে। যে কোন প্রতিযোগিতা বা খেলা ধূলায় সকলের অংশগ্রহন করতে হবে। নতুন প্রাঠ্যক্রমে তোমাদের একটা বিষয় আছে স্বাস্থ্য ও সুরক্ষা। খেলাধূলা শিক্ষার একটি অংশ। খেলাধূলা মন ও স্বাস্থ্য ভালো রাখে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য ঘোষনা দিয়েছেন। তোমরাই হবে মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট দেশের নাগরিক। স্মার্ট দেশের নাগরিক হয়েই তোমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।

পরে ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবুল কালাম আজাদের পরিচালনায় পুরস্কার বিতরণের প্রধান অতিথি চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত জামিল সৈকত এর পক্ষে বক্তব্য রাখেন, চাঁদপুর সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো: হেদায়েত উল্যাহ।

Model Hospital

প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো: হেদায়েত উল্যাহ বলেন, খেলাধূলা ও ক্রীড়া প্রতিযোগিতা শিক্ষার অংশ। শরীর ও মন ভালো রাখতে খেলাধূলার বিকল্প নেই। জ্ঞান ও শিক্ষার সমন্বয়ে দেশের উন্নতি করতে হবে। জাতির ভাগ্যের পরিবর্তনও করতে হবে। শুধু ফেসবুকে আসক্ত হলেই চলবে না, সাথে সাথে জ্ঞান ও বুদ্ধিচর্চাও করতে হবে। আগামীর ভবিষ্যৎ তোমরা। তোমাদের সেভাবেই গড়ে উঠতে হবে। তোমরা স্মার্ট বাংলাদেশ বির্নিমানে কাজ করবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর সদর উপজেলা সহকারি শিক্ষা অফিসার মোসাম্মৎ রাবেয়া আক্তার। তিনি বক্তব্যে বলেন, খেলাধূলার মাধ্যেম শিক্ষার্থীদের মনের বিকাশ ঘটে। খেলাধূলা মনকে সতেজ রাখে। আজকে যারা বিজয়ী হয়েছে, তাদের অভিনন্দন আর যারা বিজয়ী হতে পারনি, ভবিষ্যতের জন্য চেষ্টা করতে হবে। তোমরা চাইলে তোমাদের মেধাকে কাজে লাগিয়ে এগিয়ে যেতে পারো। পড়ালেখায় মানবৃদ্ধি জন্য মাননীয় প্রধানমন্ত্রী ব্যাপক কাজ করছেন। তোমাদের উপবৃত্তি সহ বিনামূল্যে পাঠ্যবই দিয়েছেন। আমি ধন্যবাদ জানাই আজকের অনুষ্ঠানের আয়োজন কারী সাংবাদিক সোহেল রুশদী সাহেব সহ শিক্ষকবৃন্দকে।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী বক্তব্যে বলেন, বর্তমান সরকার শিক্ষার উন্নয়ন কাজ করছে। বিনামূল্যে পাঠ্যবই বিতরণ করছে, শিক্ষার্থীদের উপবৃত্তি দিচ্ছে। আমি আমার ব্যক্তিগত অর্থায়নে তোমাদের বিনামূল্যে স্কুল ড্রেস দিয়েছি। আমাদের এ বিদ্যালয়ের ফলাফল অনেক ভালো। আগামীতে আরো ভালো করবে। মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটাল দেশ করেছে। এখন স্মার্ট বাংলাদেশ গড়ার ঘোষনা দিয়েছে। আর মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়ার কারিগর তোমরা । পুথিগত বিদ্যার পাশাপাশি খেলাধূলা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেম থাকতে হবে। তোমরাই আগামীর বাংলাদেশ।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোহসিন উদ্দিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: মাসুদুর রহমান নান্টু, শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন, জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ মোঃ হারুন-অর রশিদ, চাঁদপুর জেলা কৃষকলীগের সদস্য সচিব আবদুল হান্নান সবুজ, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইঞ্জিনিয়ার আখতারুজ্জামান পাটওয়ারী, সাধারণ সম্পাদক মো: কামাল হাজী, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের সচিব ও চাঁদপুর জেলা বাপসার সাধারণ সম্পাদক মোহাম্মদ কুদ্দুছ আখন্দ রোকন, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাবেক মেম্বার মো: সফিক কারী, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ আবুল কাশেম কারী,চাঁদপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো: মামুন আল হাসান, ৪নং ওয়ার্ড কমিউনিটি পুলিশের সহ-সভাপতি মোঃ নুরুজ্জামান মুন্সি, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য মো: মোস্তফা মিজি (ভান্ডারী) প্রমুখ ।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ নূরুজ্জামান, ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসাঃ তহমিনা আক্তার, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: দিদার হোসেন মিজি,অভিভাবক মজিব কারী ও যুবনেতা শওকত কারী প্রমুখ ।

অনুষ্ঠানের শুরুতে সকাল ১০টায় বিদ্যালয় ক্যাম্পাসে যেমন খুশি তেমন সাজ পর্বের শুরু হয়।

অনুষ্ঠানের উদ্বোধক চাঁদপুর জেলা শিক্ষা অফিসার প্রাণকৃষ্ণ দেবনাথ ও অনুষ্ঠানের প্রধান অতিথি সদর সহকরি কমিশনার (ভূমি) মো: হেদায়েত উল্যাহ সহ অন্যান্য অতিথিবৃন্দকে বিদ্যালয়ের পক্ষ থেকে উপহার প্রদান করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদীসহ শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতেই সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন করেন বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ ও অতিথিদের বেইজ পরিধান করেন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দগণ।

হাজীগঞ্জে অপরাধী আটকের নামে প্রবীণকে মারধরের ঘটনায় হামলাকারীদের শনাক্তের নির্দেশ আদালতের

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৮:২৪ পিএম
হাজীগঞ্জে অপরাধী আটকের নামে প্রবীণকে মারধরের ঘটনায় হামলাকারীদের শনাক্তের নির্দেশ আদালতের

চাঁদপুরের হাজীগঞ্জে অপরাধী আটকের নামে আইন নিজের হাতে তুলে নিয়ে এক প্রবীণ ব্যক্তিকে মারধর ও হেনস্তার ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিয়েছে পুলিশ। এ ঘটনায় হামলাকারীদের শনাক্ত করে তাঁদের বিস্তারিত ঠিকানা সংগ্রহ এবং সাক্ষীদের তালিকা প্রস্তুত করে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন চাঁদপুরের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও জাস্টিস অব দ্য পিস মুজাহিদুর রহমান।

হাজীগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বলাখাল বাজারে এক প্রবীণ ব্যক্তিকে ‘ইয়াবা কারবারি’ আখ্যা দিয়ে মারধরের একটি ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি আদালতের নজরে এলে ভিডিও ও ছবি পর্যালোচনা করে জড়িত ব্যক্তিদের শনাক্তের নির্দেশ দেওয়া হয়।

আদালতের আদেশে বলা হয়েছে, একটি নিউজ পোর্টালের ফেসবুক পেজে প্রকাশিত ভিডিও ও ছবিতে দেখা যায়, বলাখাল বাজারের একটি মুদিদোকানে থাকা এক প্রবীণ ব্যক্তিকে কয়েকজন তরুণ ইয়াবা কারবারের অভিযোগে চড়-থাপ্পড় ও মারধর করছেন। ভিডিওতে এক তরুণের হাতে ইয়াবাসদৃশ বস্তু দেখা যায়। পরে ওই বস্তু প্রদর্শন করে মুঠোফোনে এক পুলিশ কর্মকর্তাকে বিষয়টি জানানোর দৃশ্যও রয়েছে।

ভিডিওতে থাকা কথোপকথনের ভিত্তিতে ওই প্রবীণ ব্যক্তিকে হাজীগঞ্জ পৌরসভার ১ নম্বর বলাখাল ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নিজাম কাজী বলে প্রতীয়মান হয়েছে বলে আদালতের আদেশে উল্লেখ করা হয়েছে। তবে ঘটনাস্থলে পুলিশ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বা কোনো প্রশাসনিক কর্মকর্তা উপস্থিত ছিলেন না বলেও আদেশে বলা হয়েছে।

Model Hospital

আদালতের পর্যবেক্ষণে বলা হয়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মাদক-সংক্রান্ত অপরাধে অভিযুক্ত বা সন্দেহভাজন ব্যক্তিকে তল্লাশি বা আটক করার ক্ষমতা ব্যক্তিগত নাগরিকের নেই। ভিডিও পর্যালোচনায় কয়েকজন তরুণ ওই প্রবীণ ব্যক্তির দোকানে বেআইনিভাবে প্রবেশ করেছেন বলেও প্রতীয়মান হয়েছে। এ ঘটনায় দণ্ডবিধির ১৪৩, ৪৪৮, ৩২৩ ও ৫০৬ ধারায় অপরাধের বিষয়টি বিবেচনায় এসেছে।

আদেশে আরও বলা হয়, কোনো ব্যক্তিকে অপরাধের সন্দেহে বেআইনি জনতার মাধ্যমে আটক করে মারধর করা ‘মব কালচারের’ গুরুতর উদাহরণ। এ ধরনের ঘটনায় নাগরিকের সংবিধানপ্রদত্ত মৌলিক অধিকার লঙ্ঘনের বিষয়ও জড়িত।

উচ্ছৃঙ্খল তরুণ ও কিশোরগ্যাংয়ের বেআইনি কর্মকাণ্ড নিয়ন্ত্রণে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে আইন প্রয়োগের ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে আদালতের আদেশে। আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে বিদ্যমান আইন যথাযথভাবে প্রয়োগের কথা বলা হয়েছে।

আদেশ অনুযায়ী, ঘটনাস্থলে অনুপ্রবেশকারী ও হামলাকারীদের শনাক্ত করে তাঁদের বিস্তারিত ঠিকানা সংগ্রহ এবং সাক্ষীদের তালিকা প্রস্তুত করে আগামী ২৭ সেপ্টেম্বরের মধ্যে প্রতিবেদন দিতে অতিরিক্ত পুলিশ সুপার, হাজীগঞ্জ সার্কেলকে নির্দেশ দেওয়া হয়েছে।

একই সময়সীমার মধ্যে ওই ঘটনায় কিশোরগ্যাংয়ের হাতে আটক প্রবীণ ব্যক্তির বিরুদ্ধে কথিত মাদক উদ্ধারের অভিযোগে কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, তা আদালতকে জানাতে হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকেও নির্দেশ দেওয়া হয়েছে।

আদালতের এ নির্দেশের পর ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্তকরণ ও পুলিশের পরবর্তী পদক্ষেপের দিকে নজর রয়েছে।