বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় চলাচলের পথ বেড়া দিয়ে প্রতিবন্ধকতা

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: রবিবার, ১০ মার্চ, ২০২৪, ৮:৫২ পিএম
কচুয়ায় চলাচলের পথ বেড়া দিয়ে প্রতিবন্ধকতা

কচুয়া উপজেলার কাদলা গ্রামে চলাচলের পথে বেড়া দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযো উঠেছে। ওই গ্রামের হেনার বাড়ির বাসিন্দা সেরাজল হক জানান, বাপ-দাদার আমল থেকে এমরানের দোকান থেকে হেনার বাড়ি হয়ে ১৩৯নং কাদলা সরবারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত জনচলাচলের রাস্তায় পাশের বাড়ির মৃত আব্দুল মান্নানের ছেলে মুছা গংরা রাস্তার উপর বাঁশের বেড়া দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে।

এ রাস্তাটি দিয়ে হেনার বাড়িসহ আসপাশের ১০ বাড়ির লোকজন ও বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা চলাচল করে আসছে। রবিবারে সরেজমিনে গিয়ে দেখা যায়, জনচলাচলের একমাত্র পথটির দুই প্রান্তে বাঁশের বেড়া দিয়ে চলাচলের রাস্তাটি বন্ধ করে দিয়েছে।

অভিযুক্ত মুসা জানান, এ পথটি আমার নিজস্ব জমির উপর দিয়ে গেছে। আমি কাউকে এ পথ ব্যবহার করতে দিবোনা বিধায় বেড়াদিয়েছি।

ইউপি সদস্য মিজানুর রহমান জানান, সেরাজল হক গংদের সাথে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে মুসা মজুমদাররা চলাচলের পথটি বন্ধ করে দেয়।

Model Hospital

এ নিয়ে বেশ কয়েকবার দেনদরবার করেও সুরাহ হয়নি। বাঁধা দেওয়া সত্তে¦ও মুসা তার লোকজন দিয়ে চলাচলের পথটি বন্ধ করে দিয়েছে।

তিনি আরো জানান, কর্মসৃজন প্রকল্পের আওতায় ইতিপূর্বে এ রাস্তাটি মেরামত করা হয়েছিল।

চলাচলের পথের বেড়াটি সরিয়ে জনসাধারণের স্বার্থে উন্মুক্ত করে দেওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগী ও স্থানীয়রা।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।