বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

নির্ধারিত সময়ের একদিন আগে

চান্দ্রা বাজার ইয়াকুব আলী উবি’র সভাপতি পদে নির্বাচন বন্ধ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ১০ মার্চ, ২০২৪, ৯:১৬ পিএম
চান্দ্রা বাজার ইয়াকুব আলী উবি’র সভাপতি পদে নির্বাচন বন্ধ
চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা বাজার ইয়াকুব আলী স্মারক উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের নির্বাচন গত ৪ মার্চ অনুষ্ঠিত হয়। নির্বাচন পরবর্তী ৭ দিনের মধ্যে সভাপতি নির্বাচিত হওয়ার কথা থাকলেও নেপথ্যে কোন ধরণের কালো হাত থাকায় ১০ মার্চ নির্ধারিত তারিখে তা বন্ধ হয়ে যায়। এমন পরিস্থিতিতে নির্বাচিত সদস্যদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিলেও ধরার ছোঁয়ার বাহিরে আছেন প্রধান শিক্ষক (সদস্য সচিব) আওলাদ হোসেন। নির্বাচন না হওয়ার জন্য আবেদন করেছেন অভিভাবক প্রতিনিধি দেলোয়ার।

এদিকে কোন উপায় না পেয়ে রবিবার (১০ মার্চ) বিকেলে নির্বাচিত সদস্যদের মধ্যে দাতা সদস্য, অভিভাবক সদস্য ও শিক্ষক প্রতিনিধি ৬জন বোর্ডের বিধান মতে সভাপতি নির্বাচন করার দাবী জানিয়ে জেলা প্রশাসক বরাবর লিখিত আবেদন করেছেন। যার অনুলিপি দেয়া হয়েছে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের।

লিখিত অভিযোগে বলা হয়, গত ৪ মার্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য পদে নির্বাচন সম্পন্ন হয়। এরপর আমাদেরকে জানানো হয় ৭ মার্চ উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু ওই দিন কৃষি কর্মকর্তা প্রধান শিক্ষকের মাধ্যমে আমাদেরকে জানান ৭ মার্চ না হয়ে ১০ মার্চ সভাপতি পদে নির্বাচন হবে। সে আলোকে ১০ মার্চ নির্বাচিত সকলে সদর উপজেলায় আসেন। কিন্তু প্রধান শিক্ষক জানান আজও নির্বাচন হবে না।

এ বিষয়ে একাধিক অভিভাবক প্রতিনিধি জানান, বোর্ডের নিয়মানুসারে ৭ দিনের মধ্যে সভাপতি নির্বাচিত হওয়ার কথা। কিন্তু সেই সময় ১১ মার্চ শেষ হবে। যিনি সভাপতি পদে নির্বাচনে কালো টাকার বিনিময় হবে মর্মে শেষ সময় এসে অভিযোগ দিয়েছেন তিনি আমাদের সাথে উপস্থিত হন নাই। এছাড়া তিনি নির্বাচনের পর ৫ দিন পার হলেও অভিযোগ দেননি। অভিভাবক প্রতিনিধি দেলোয়ারের ভূমিকা এখন সকলের কাছে প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।

Model Hospital

প্রধান শিক্ষক আওলাদ হোসেন জানান, সভাপতি পদে নির্বাচনে অর্থের বিনিময় হবে মর্মে নির্বাচিত অভিভাবক প্রতিনিধি দেলোয়ার হোসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর আবেদন করেছেন। যে কারণে তার অভিযোগটি তদন্ত করার জন্য দেয়া হয়েছে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাখাওয়াত জামিল সৈকত জানান, অভিভাবক সদস্যের আবেদনটি উপজেলা কৃষি কর্মকর্তাকে তদন্ত করার জন্য দেয়া হয়েছে। বিষয়টি সুরাহা হলে সভাপতি নির্বাচনের ব্যবস্থা হবে।

এদিকে এই বিষয়ে সদর উপজেলার একজন শিক্ষক নেতা জানান, নির্বাচনের ৭ দিনের মধ্যে সভাপতি নির্বাচিত করার বিধান রয়েছে। এরপর ৩ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রস্তুত করে অনলাইনের মাধ্যমে বোর্ডে জমা দিতে হয়। এই সময়ের মধ্যে কমিটি না হলে নির্বাচিতরা বাতিল হবেন এবং বিধি অনুসারে বিদ্যালয়ের এডহক কমিটি হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।