বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তি প্রেসক্লাবের নিজস্ব সম্পত্তির দলিল রেজিস্ট্রি সম্পন্ন

প্রিয় চাঁদপুর ডেস্ক প্রকাশিত: মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪, ৯:৪০ পিএম
শাহরাস্তি প্রেসক্লাবের নিজস্ব সম্পত্তির দলিল রেজিস্ট্রি সম্পন্ন
পহেলা রমজানে শাহরাস্তি প্রেসক্লাব যুগান্তকারী পদক্ষেপ বাস্তবায়ন করেছে।
মঙ্গলবার দুপুরে শাহরাস্তি প্রেসক্লাব কমপ্লেক্স ভবন নির্মাণের লক্ষ্যে নিজস্ব অর্থায়নে পাঁচ শতক সম্পত্তির রেজিস্ট্রি সম্পূর্ণ করা হয়।
জমি রেজিস্ট্রি উপলক্ষে শাহারাস্তি প্রেসক্লাবের নেতৃবৃন্দ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে বেলা বারোটায় চিতোষী বাজারে অবস্থিত সাব রেজিস্ট্রি অফিসে উপস্থিত হলে সাব রেজিস্ট্রার ফরিদা আক্তার শাহরাস্তি প্রেসক্লাবের জমির রেজিস্ট্রেশন কাজ সম্পন্ন করেন।
এরপর সাংবাদিক নেতৃবৃন্দ চিতোষী জামে মসজিদে জোহরের নামাজ আদায় করে মিলাদ মাহফিলে অংশ নেন।
এ সময় মহান আল্লাহর প্রতি শুকরিয়া জ্ঞাপন করে বিশেষ মোনাজাত পরিচালিত হয়।
এছাড়া সাংবাদিক নেতৃবৃন্দ এই দিনটিকে ঐতিহাসিক দিন উল্লেখ করে সকলেই আবেগ আপ্লুত হয়ে পড়েন।
শাহরাস্তি প্রেসক্লাবের ইতিহাসে প্রথমবারের মতো নিজস্ব সম্পত্তির মালিক হয়েছে প্রেসক্লাব।
সম্পত্তি রেজিস্ট্রি শেষে শাহারাস্তি প্রেসক্লাবের সভাপতি মোঃ মঈনুল ইসলাম কাজল মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন, এজন্য তিনি মহান মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার শাহরাস্তি প্রেসক্লাবের আজীবন সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
এছাড়াও তিনি শাহারাস্তি প্রেসক্লাবের সকল দাতা সদস্য, রাজনৈতিক, সামাজিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে শাহরাস্তি প্রেসক্লাবের এ অগ্রযাত্রায় সকলের সহযোগিতা কামনা করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital