শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে জাতীয় দিবস পালনে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা

মোঃ মাসুদ রানা প্রকাশিত: বুধবার, ১৩ মার্চ, ২০২৪, ৯:৩১ পিএম
শাহরাস্তিতে জাতীয় দিবস পালনে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা
শাহরাস্তিতে ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস, ২৫ শে মার্চ গণহত্যা দিবস, ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩- মার্চ) শাহরাস্তি উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়।
ওইদিন উপজেলা নির্বাহী অফিসার বিজ্ঞ নির্বাহি ম্যাজিস্ট্রেট মো: ইয়াসির আরাফাতের সভাপ্রদানে এ সভার  কার্যক্রম সম্পন্ন হয়।
এতে আসন্ন ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস ২৫ মার্চ গণহত্যা দিবস, ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস  উদযাপন উপলক্ষে  প্রশাসনের তরফ থেকে প্রস্তুতির বিষয়ে সংশ্লিষ্টদের জানান দিয়ে আলোচনা আলোচনা কার্যক্রম সম্পন্ন  হয়।
এ সময় দিবসগুলি যথাযোগ্য মর্যাদায় পরিপালনের বিষয়ে উপজেলা নির্বাহি অফিসার প্রশাসনের তরফ থেকে  দিকনির্দেশনা করণীয় বিষয় তুলে ধরেন।
পরে উপস্থিতির মতামতের ভিত্তিতে দিবসগুলি পালনের লক্ষ্যে প্রতিটি দিবসের জন্য কমিটি গঠন করা হয়।
উক্ত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসরিন জাহান চৌধুরী শেফালী, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আলমগীর হোসেন, পৌর মেয়র আলহাজ্ব আব্দুল লতিফ, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি চেয়ারম্যান মোস্তফা কামাল মজুমদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেড এম আনোয়ার , উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান, মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার কাজল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা: আফতাবুল আলম হিরো, মেহার ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সবুজ, পল্লী বিদ্যুতের ডিজিএম মোঃ মোবারক হোসেন, উপজেলা মৎস্য অফিসার তৌসিব উদ্দিন, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ অফিসার কৃষ্ণ চন্দ্র দাস, শাহরাস্তি উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আবদুল্লাহ আল শামীম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী মোঃ রুহুল আমিন, প্রাথমিক শিক্ষা অফিসার লুৎফুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সভাপতি মোহাম্মদ শাহজাহান, শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান ভূঁইয়া, এছাড়া শাহরাস্তি থানা প্রশাসন, উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারী, ১০টি ইউপির চেয়ারম্যান, পল্লী বিদ্যুৎ, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স, বিভিন্ন কলেজ ও  মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান গন, গণমাধ্যমকর্মী প্রমুখ উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital