বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

অস্বচ্ছলদের মাঝে

তাঁতী লীগের কেন্দ্রীয় নেতা হেলাল উদ্দিন মোল্লার ইফতার সামগ্রী বিতরণ

রাফিউ হাসান হামজা প্রকাশিত: রবিবার, ১৭ মার্চ, ২০২৪, ১২:০১ এম
তাঁতী লীগের কেন্দ্রীয় নেতা হেলাল উদ্দিন মোল্লার ইফতার সামগ্রী বিতরণ

রমজান মাস উপলক্ষে অস্বচ্ছল মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ইফতার সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ তাঁতী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ হেলাল উদ্দিন মোল্লা।

শনিবার (১৬ ই মার্চ) সকালে নিজমেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপহার সামগ্রী প্রদান ও সহায়তা পরিকল্পনা বিষয়ে শাহরাস্তি পৌরসভার ৯ নং ওয়ার্ড কমিশনার মোঃ মিজান মোল্লা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী বড় ইফতার মাহফিল না করে অস্বচ্ছল মানুষের পাশে দাঁড়িয়েছেন মোঃ হেলাল উদ্দিন মোল্লা।

বাংলাদেশ তাঁতী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ হেলাল উদ্দিন মোল্লা বলেন, পবিত্র রমজান মাসে আওয়ামী লীগ অস্বচ্ছল মানুষের পাশে দাঁড়িয়েছে। দলের সবাইকে মানুষের পাশে দাড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই নির্দেশনা অনুযায়ী আমি নিজে উপস্থিত থেকে নিজের গ্রামের অস্বচ্ছল লোকদেরকে সামান্য কিছু ইফতার সামগ্রী বিতরণ করছি৷

Model Hospital

নিজমেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আজাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চাঁদপুর জেলা ছাত্রলীগের সহ সভাপতি মোঃ ইমরান মনির, কালীবাড়ি বাজার ব্যবসায়ী মোঃ আজগর মোল্লা প্রমুখ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital