বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ক্ষুদে বিজয়ী চিত্র শিল্পীদের মাঝে পুরস্কার বিতরণ 

এদের মধ্য থেকে বেরিয়ে আসবে বিশ্ব বরেণ্য কোন চিত্রশিল্পী : অ্যাড. হুমায়ুন কবির সুমন

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: রবিবার, ১৭ মার্চ, ২০২৪, ১২:১২ এম
এদের মধ্য থেকে বেরিয়ে আসবে বিশ্ব বরেণ্য কোন চিত্রশিল্পী : অ্যাড. হুমায়ুন কবির সুমন
চাঁদপুর সাহিত্য একাডেমিতে ক্ষুদে চিত্র শিল্পীদের বার্ষিক মূল্যায়ন পরীক্ষার ফলাফল ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ মার্চ) বিকালে চাঁদপুর সাহিত্য একাডেমী মিলনায়তনে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী, শিক্ষানুরাগী ও আইনজীবী, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাড. হুমায়ুন কবির সুমন।
তিনি বলেন, শিশুদের চোখে আগামীর স্বপ্ন। ওরা হতে চায় আগামী দিনের সুলতান। হয়তো এদের মধ্য থেকে বেরিয়ে আসবে বিশ্ব বরেণ্য কোন চিত্রশিল্পী। যাদের রং তুলির আঁচড়ে বাংলাদেশকে বিশ্বের দরবারে আরও বেশি পরিচিত করে তুলবে। তাদের চোখে বিশ্ব জয়ের স্বপ্ন, সেই স্বপ্নকে বুকে নিয়ে ক্ষুদে চিত্রশিল্পীরা চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
তিনি আরও বলেন, আমাদের স্বাধীনতা অর্জন এটি আমাদের জন্য গৌরবের বিষয়। আমাদের সন্তানদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি পারিবারিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। আমাদের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে তাদের জানাতে হবে।
চারুকার্য কমিটির আহবায়ক সাংবাদিক আলমগীর হোসেন পাটওয়ারীর পরিচালনায় এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোহন বাঁসি স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি অজিত দত্ত, চারুকার্য অভিভাবক কমিটির আহবায়ক সানজিদা মাহফুজ, সদস্য সচিব অ্যাড. নিলু রানী, দৈনিক চাঁদপুর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক সাংবাদিক কে এম মাসুদ, পৌর যুবলীগের সদস্য নিতাই চন্দ্র দাস, দৈনিক বাংলাদেশের আলোর চাঁদপুর জেলা প্রতিনিধি সাঈদ হোসেন অপু চৌধুরী।
এছাড়াও অনুষ্ঠানে চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে চিত্রাংকন প্রতিযোগিতায় জাতীয় প্রাথমিক শিক্ষা প্রদক ২০২৪ এর চারজনকে সংবর্ধনা প্রদান করা হয়।

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় হাজীগঞ্জের শিক্ষকক জুয়েলক বাধ্যতামুলক ছুটি

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৮:০৬ পিএম
প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় হাজীগঞ্জের শিক্ষকক জুয়েলক বাধ্যতামুলক ছুটি

চাঁদপুরের মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করায় তাকে বাধ্যতামুলক ছুটিতে যাওয়ার নির্দেশ দিয়েছেন উপজেলা প্রশাসন। ওই শিক্ষকের নাম মোঃ জুয়েল তালুকদার। তার বাড়ী হাজীগঞ্জ উপজেলার মুকুন্দসার গ্রামে। তার পিতার নাম আলী আজম। মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বাংলা বিষয়ের শিক্ষক। এক বছর আগে অত্র বিদ্যালয়ে যোগদান করেন তিনি।

জানা গেছে, শিক্ষক জুয়েল তালুকদার তার নিজের ফেসবুক পেজে বিভিন্ন সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ব্যাঙ্গ করে এবং কুরুচিপূর্ণ ও সমালোচনামুলক একাধিক পোস্ট করেন ওই শিক্ষক। বিগত কয়েক মাস যাবৎ ‘জুয়েল তালুকদার ‘ নামের ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ছাড়াও বিএনপির সাবেক মহাসচিব বর্তমান মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছবি দিয়ে সরকারের সমালোচনা করেন তিনি।

বিষয়টি স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নজরে আসলে ক্ষোভ ও উত্তেজনার সৃস্টি হয় এবং ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য উপজেলা প্রশাসনের নিকট জোর দাবি জানান।

তাৎক্ষণিক মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার এবং ওই প্রতিষ্ঠানের সভাপতি কেএম ইশমাম বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ডেকে নিয়ে অভিযুক্ত ওই শিক্ষক জুয়েল তালুকদারকে বিদ্যালয়ের সকল কার্যক্রম থেকে বাধ্যতামুলক ছুটিতে যাওয়ার নির্দেশ দেন। পাশাপাশি ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।

Model Hospital

মতলব দক্ষিণ উপজেলা ছাত্রদলের আহবায়ক মিরাজ মাহমুদ জিসান বলেন, ‘ওই শিক্ষক সরকারের সুবিধা ভোগ করে তার ফেসবুক পেজে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সরকারের বিরুদ্ধে দীর্ঘদিন যাবত কুরুচিপূর্ণ সমালোচনা করে আসছে। বিষয়টি আমাদের নজরে আসার পর উপজেলা প্রশাসনকে অবহিত করলে তিনি তাৎক্ষণিক ব্যবস্থা নেন।’

মতলব পৌর বিএনপির সভাপতি শোয়েব আহমেদ সরকার বলেন,‘ওই শিক্ষক মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতার অন্তরালে সরকারের বিরুদ্ধে কটুক্তি করার অভিযোগে তার সর্বোচ্চ শাস্তির দাবী জানান তিনি।’

ঘটনার সত্যতার স্বীকার করে জুয়েল তালুকদার বলেন, ‘আমার ভুল হয়ে গেছে। আমি পরবর্তীতে ডিলিট করে দিয়েছি।’

উপজেলা নির্বাহী অফিসার ও অত্র বিদ্যালয়ের সভাপতি কেএম ইশমাম বলেন, ‘শিক্ষককে বাধ্যতামুলক ছুটির পাশাপাশি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে প্রধান করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ২ কার্যদিসের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেয়ার জন্য নির্দেশ দেয়া হয়।পরবর্তীতে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।’