বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে

সারা ফাউন্ডেশনের উদ্যোগে মাদ্রাসার এতিম ছাত্রদের সাথে ইফতার ও দোয়া আয়োজন

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: রবিবার, ১৭ মার্চ, ২০২৪, ১২:২৫ এম
সারা ফাউন্ডেশনের উদ্যোগে মাদ্রাসার এতিম ছাত্রদের সাথে ইফতার ও দোয়া আয়োজন
মতলব উত্তরে সারা ফাউন্ডেশনের উদ্যেগে কালীপুর জান্নাতুল ফেরদৌস ইসলামিয়া মাদ্রাসার এতিম ছাত্রদের নিয়ে ইফতার ও দোয়ার আয়োজন করা হয়। শুক্রবার ১৫ মার্চ বিকেলে কালীপুর গ্রীণ ক্যাফে এন্ড রেস্টুরেন্ট এস ই এল সুপার মার্কেট এ ইফতার ও দোয়ার আয়োজন করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, সারা ফাউন্ডেশনের উপদেষ্টা মাইনউদ্দীন চৌধুরী, অঙ্গিকার বন্ধু সংগঠনের সভাপতি আল আমিন মিয়াজী, এলিট পরিষদের সদস্য সোহেল রানা, সারা ফাউন্ডেশনের এর প্রতিষ্ঠাতা পরিচালক আমিরুল ইসলাম রাসেল, সারা ফাউন্ডেশনের সভাপতি শাহাদাত হোসেন আনোয়ার, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, শিহরণ সমাজ কল্যান সংস্থা সভাপতি মাসুদ রানা, বন্ধন মানব কল্যান সংস্থার সদস্য ফয়সাল, এতিম কল্যান তহবিল সংস্থার সভাপতি ঢালী মোঃ রাসেল, আমরা তারুণ্য সমাজিক সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ রিয়াদ, বাংলাদেশ ব্লাড ডোনার ক্লাব সাধারন সম্পাদক ইসমাইল হোসেন, সারা ফাউন্ডেশনের সংগঠনের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ শাকিল, ক্রিড়া বিষয়ক সম্পাদক মোঃ তাহের খান, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ নাঈম, সহ সাংগঠনিক সসম্পাদক নেহাল সরদার, মুন্না সরদার, রক্ত বিষয় সম্পাদক মোঃ জুম্মান সদস্য মোঃ পারভেজ, শামিমসহ আরো অনেকে।
সারা ফাউন্ডেশন এর ফান্ড সংগ্রহ সহযোগিতা করেছেন, উপদেষ্টা জনাব রোনক ফারুক, নাজমা, নাজিয়া এলিন, নাজমুন নাহার,নিলা হোসাইন, সুলতানা লুনা,কামরুল হাসান জেরিন, রাইসা আক্তার সারা প্রমুখ।
সারা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক আমিরুল ইসলাম রাসেল বলেন, আমরা সকলের সহযোগিতাতায় বিগত দিনের মতো এবারও সামাজিক ও মানবিক কাজে অংশ গ্রহণ করে যাচ্ছি।
আমাদের এ কর্মকাণ্ডের ধারা অব্যহত থাকবে ইনশাআল্লাহ। ভালো ও সৎ কাজের মধ্যে দিয়ে মানুষের মাঝে বেঁচে থাকতে চাই।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital