বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে কৃষক দলের নেতা আব্দুল মমিন মেম্বারের ইন্তেকাল

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১, ৩:৫৯ পিএম
শাহরাস্তিতে কৃষক দলের নেতা আব্দুল মমিন মেম্বারের ইন্তেকাল

মোঃ মাসুদ রানা : চাঁদপুরের শাহরাস্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের সাবেক উপজেলা সভাপতি তদানীন্তন মেহের দক্ষিণ ইউপির সাবেক মেম্বার , নিজ মেহের পাইলট উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সদস্য, ছিকুটিয়া ইরিগেশন প্রকল্পের সভাপতি, বিভিন্ন মসজিদ মাদ্রাসার পদ-পদবীতে অদৃষ্ঠ ব্যাক্তিত্ব এবং রামগঞ্জের বিঘা দরবার শরীফের হুজুর রহমাতুল্লাহ অনুসারী আব্দুল মমিন (মেম্বার) ইন্তেকাল করিয়াছেন, ইন্নালিল্লাহি…. রাজিউন।

মৃত্যুকালে তিনি স্ত্রী ৪ ছেলে ৪ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের পরিবার সূত্রে জানা যায় , তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানান জটিল ব্যাধিতে আক্রান্ত ছিলেন। গত মঙ্গলবার দিবাগত রাত ২ টা ৩০ মিনিটে পৌর শহরের ৮ নং ওয়ার্ডের পশ্চিম নিজমেহার মিয়াজী বাড়িতে তিনি ইন্তেকাল করেন।

মরহুমের জ্যেষ্ঠপুত্র বাংলাদেশ জাতীয়তাবাদী শাহরাস্তি উপজেলা যুবদলের সভাপতি, দৈনিক দিনকাল পত্রিকার শাহরাস্তি প্রতিনিধি আলী আজগর মিয়াজীর ফেসবুকে তার পিতার মৃত্যুর সংবাদ প্রকাশ করলে তা চারদিকে ছড়িয়ে পড়ে এতে শোকের ছায়া নেমে আসে।

পরে বুধবার সকাল ১১ টায় মেহের কালীবাড়ি মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল স্তরের নেতৃবৃন্দ,জনপ্রতিনিধি, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, মরহুমের পাড়া-প্রতিবেশী, সকল স্তরের মানুষ অংশগ্রহণ করেন। পরে নামাজে জানাজা শেষে মরহুমের পারিবারিক গোরস্থানে তাকে সমাহিত করা হয়।

Model Hospital

মতলবে ডেঙ্গুর উপসর্গে হাসপাতালে ভর্তির দুই ঘণ্টার মধ্যেই তরুণের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৩ পিএম
মতলবে ডেঙ্গুর উপসর্গে হাসপাতালে ভর্তির দুই ঘণ্টার মধ্যেই তরুণের মৃত্যু

চাঁদপুরের মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর উপসর্গ নিয়ে ভর্তির মাত্র দুই ঘণ্টার মধ্যে মো. সিয়াম (২০) নামের এক তরুণের মৃত্যু হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত নয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সিয়াম উপজেলার খাগুরিয়া গ্রামের কৃষক আবদুস সোবাহানের ছেলে।

স্বজনেরা জানান, প্রায় এক সপ্তাহ ধরে প্রচণ্ড জ্বরে ভুগছিলেন সিয়াম। তবে কোনো চিকিৎসকের কাছে না গিয়ে বাড়িতেই অবস্থান করছিলেন তিনি। গতকাল সন্ধ্যা সাতটার দিকে শারীরিক অবস্থার চরম অবনতি হলে বাবা আবদুস সোবাহান তাকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসেন।

হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর তার শরীরে ডেঙ্গুর উপসর্গ শনাক্ত হয়। এ সময় তার নাক ও মুখ দিয়ে অতিরিক্ত রক্তক্ষরণ হতে থাকে। রোগীর অবস্থার দ্রুত অবনতি ঘটায় কর্তব্যরত চিকিৎসকেরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের (রেফার) পরামর্শ দেন। ঢাকায় নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সও প্রস্তুত করা হয়েছিল। তবে রওনা দেওয়ার আগেই রাত নয়টার দিকে হাসপাতালে তার মৃত্যু হয়।

Model Hospital

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা মো. মোবারক হোসেন মামুন জানান, হাসপাতালে নিয়ে আসার পর দেখা যায় তরুণের নাক ও মুখ দিয়ে রক্তক্ষরণ হচ্ছে এবং রক্তচাপ আশঙ্কাজনকভাবে কমে গেছে। জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানোর সব প্রস্তুতি নেওয়া হলেও তার আগেই তার মৃত্যু হয়।

ছেলের মৃত্যুতে ভেঙে পড়ে বাবা আবদুস সোবাহান বলেন, আমার পোলাডার এক সপ্তাহ ধইরা জ্বর আছিল। ওরে কইছিলাম ডাক্তারের কাছে যাইতে, কিন্তু হুনল না। অবস্থা বেশি খারাপ হইলে সন্ধ্যায় হাসপাতালে আনলাম। হাসপাতালে আনার পরই নাক-মুখ দিয়া রক্ত পড়া শুরু হয়। ঢাকা নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সও ঠিক করছিলাম, কিন্তু তার আগেই আমার সব শ্যাষ অইয়া গেল।