বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব দক্ষিণে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদ্যাপন

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ১২:৪০ এম
মতলব দক্ষিণে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদ্যাপন

মতলব দক্ষিণে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ১৭ই মার্চ বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদ্যাপন করা হয়েছে।

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে স্ব স্ব প্রতিষ্ঠানে দিবসটি পালন করা হয়।

রবিবার (১৭ মার্চ) সকাল ১১ টায় উপজেলার কালিয়াইশ ইসলামিয়া ফাযিল (ডিগ্রি) মাদ্রাসায় বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মুনাজাতের আয়োজন করা হয়।

Model Hospital

মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ইউনুছ আলীর সভাপতিত্বে এবং ইংরেজী প্রভাষক ফয়জুল্লাহ পাভেলের উপস্থাপনায় বক্তব্য রাখেন উপাধ্যক্ষ শফিকুল ইসলাম, বাংলা প্রভাষক শাহ মিরান, সহকারি অধ্যাপক মফিজুল ইসলাম, সহকারি শিক্ষক মনির হোসেন ফয়েজি প্রমুখ। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ইউনুছ আলী।

নারায়ণপুর পপুলার উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে এবং সহকারি শিক্ষক কাজী জহিরুল ইসলামের উপস্থাপনায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারি শিক্ষক সুভাষ চন্দ্র, শাহ আলম বিএসসি, মিজানুর রহমান, মোস্তফা কামাল, নেছার উদ্দিন, ইমরুল কায়েস তারেক প্রমুখ। আলোচনা শেষে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক জিয়াউর রহমান।

এদিকে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে দোয়া মুনাজাত, চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণের আয়োজন করেছেন লাকশিবপুর ফিরোজা বেগম উচ্চ বিদ্যালয়।

আলোচনা সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাছির উদ্দিনের সভাপতিত্বে এবং সহকারি শিক্ষক আবুল কাশেম ও ইব্রাহিম সরকারের যৌথ উপস্থাপনায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান, সহকারি শিক্ষক জহিরুল ইসলাম বিএসসি, রোকসানা আক্তার, নিরতী রানী রায়, জহির রায়হান প্রমুখ।

দোয়া ও মুনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাহবুবুল আলম। পরে চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় হাজীগঞ্জের শিক্ষকক জুয়েলক বাধ্যতামুলক ছুটি

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৮:০৬ পিএম
প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় হাজীগঞ্জের শিক্ষকক জুয়েলক বাধ্যতামুলক ছুটি

চাঁদপুরের মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করায় তাকে বাধ্যতামুলক ছুটিতে যাওয়ার নির্দেশ দিয়েছেন উপজেলা প্রশাসন। ওই শিক্ষকের নাম মোঃ জুয়েল তালুকদার। তার বাড়ী হাজীগঞ্জ উপজেলার মুকুন্দসার গ্রামে। তার পিতার নাম আলী আজম। মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বাংলা বিষয়ের শিক্ষক। এক বছর আগে অত্র বিদ্যালয়ে যোগদান করেন তিনি।

জানা গেছে, শিক্ষক জুয়েল তালুকদার তার নিজের ফেসবুক পেজে বিভিন্ন সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ব্যাঙ্গ করে এবং কুরুচিপূর্ণ ও সমালোচনামুলক একাধিক পোস্ট করেন ওই শিক্ষক। বিগত কয়েক মাস যাবৎ ‘জুয়েল তালুকদার ‘ নামের ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ছাড়াও বিএনপির সাবেক মহাসচিব বর্তমান মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছবি দিয়ে সরকারের সমালোচনা করেন তিনি।

বিষয়টি স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নজরে আসলে ক্ষোভ ও উত্তেজনার সৃস্টি হয় এবং ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য উপজেলা প্রশাসনের নিকট জোর দাবি জানান।

তাৎক্ষণিক মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার এবং ওই প্রতিষ্ঠানের সভাপতি কেএম ইশমাম বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ডেকে নিয়ে অভিযুক্ত ওই শিক্ষক জুয়েল তালুকদারকে বিদ্যালয়ের সকল কার্যক্রম থেকে বাধ্যতামুলক ছুটিতে যাওয়ার নির্দেশ দেন। পাশাপাশি ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।

Model Hospital

মতলব দক্ষিণ উপজেলা ছাত্রদলের আহবায়ক মিরাজ মাহমুদ জিসান বলেন, ‘ওই শিক্ষক সরকারের সুবিধা ভোগ করে তার ফেসবুক পেজে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সরকারের বিরুদ্ধে দীর্ঘদিন যাবত কুরুচিপূর্ণ সমালোচনা করে আসছে। বিষয়টি আমাদের নজরে আসার পর উপজেলা প্রশাসনকে অবহিত করলে তিনি তাৎক্ষণিক ব্যবস্থা নেন।’

মতলব পৌর বিএনপির সভাপতি শোয়েব আহমেদ সরকার বলেন,‘ওই শিক্ষক মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতার অন্তরালে সরকারের বিরুদ্ধে কটুক্তি করার অভিযোগে তার সর্বোচ্চ শাস্তির দাবী জানান তিনি।’

ঘটনার সত্যতার স্বীকার করে জুয়েল তালুকদার বলেন, ‘আমার ভুল হয়ে গেছে। আমি পরবর্তীতে ডিলিট করে দিয়েছি।’

উপজেলা নির্বাহী অফিসার ও অত্র বিদ্যালয়ের সভাপতি কেএম ইশমাম বলেন, ‘শিক্ষককে বাধ্যতামুলক ছুটির পাশাপাশি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে প্রধান করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ২ কার্যদিসের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেয়ার জন্য নির্দেশ দেয়া হয়।পরবর্তীতে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।’