বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তির বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর জন্মদিন পালন

নতুন প্রজন্মের মাঝেও বঙ্গবন্ধুর আদর্শ ছড়িয়ে দিতে হবে : উপাচার্য প্রফেসর ড. মো. নাছিম আখতার

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ১২:৪৩ এম
নতুন প্রজন্মের মাঝেও বঙ্গবন্ধুর আদর্শ ছড়িয়ে দিতে হবে : উপাচার্য প্রফেসর ড. মো. নাছিম আখতার

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৭ মার্চ) বিশ্ববিদ্যালয়ের হলরুমে চাঁবিপ্রবি’র রেজিস্ট্রার প্রকৌশলী মেজর মোঃ আবদুল হাই (অব.) এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড. নাছিম আখতার।

তিনি বলেন, সাধারণ মানুষ ছিলেন বঙ্গবন্ধু। তিনি জন্মে ছিলেন বলেই আজ আমরা স্বাধীন দেশের নাগরিক। তাই নতুন প্রজন্মের মাঝেও তার আদর্শ ছড়িয়ে দিতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একজন আলোকিত মানুষ ছিলেন। তাঁর আলোতে শুধু বাংলাদেশ নয় বিশ্ব আলোকিত হচ্ছে। বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ বিশ্বের নির্যাতিত, নিষ্পেষিত ও মুক্তিকামী সকল মানুষের মুক্তির সনদ হিসেবে কাজ করছে।

বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না। তাই বঙ্গবন্ধুর জন্মদিন বাংলাদেশের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। বঙ্গবন্ধুর নেতৃত্বে ১৯৭১ সালে ৯ মাসের সশস্ত্র সংগ্রামের মাধ্যমে আমরা অর্জন করছি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, যা বাঙালি জাতির শ্রেষ্ঠ ও মহত্তম অর্জন। তিনি আরও বলেন, বঙ্গবন্ধু ও তাঁর আদর্শ বাঙালি জাতির সবচেয়ে বড় সম্পদ। বঙ্গবন্ধু গবেষণা ও চর্চা আরও বাড়াতে হবে। সরকারিভাবে বঙ্গবন্ধুর নামে গবেষণা প্রতিষ্ঠান গড়ে তোলা প্রয়োজন।

Model Hospital

মোঃ আরিফুল ইসলামের পরিচালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের প্রভাষক প্রিন্স মাহমুদ, মোঃ জাহিদুল ইসলাম, মোস্তাফিজ আহমেদ, আইসিটি বিভাগের প্রভাষক সোহেল রানা, নাজিম উদ্দিন, সুস্মিতা কর, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রভাষক মোঃ বাইজীদ আহম্মেদ রনি, খাদিজা খাতুন টুম্পা, শাকিল আহমেদ সবুজ, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের সেকশন অফিসার মোঃ সাজ্জাদুল ইসলাম, রেজিস্ট্রার দপ্তরের প্রশাসনিক কর্মকর্তা মোঃ আল মামুন।

আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন মাও: আব্দুল মান্নান।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital