শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস পালিত

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪, ১০:২০ পিএম
চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস পালিত

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নাছিম আখতার বলেছেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর বলিষ্ঠ নেতৃত্বে পরাধীনতার শৃঙ্খল ভেঙে আজ আমরা স্বাধীনতা লাভ করেছি। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে, তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে মঙ্গলবার সকাল ৯ টায় ক্যাম্পাস কনফারেন্স রুমে দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, মুক্তিযুদ্ধ এক দিনে স্বাধীন হয়নি। অনেক ত্যাগের বিনিময়ে অর্জিত আমাদের এই দেশ। বাংলাদেশের প্রথম স্বাধীন নবাহ হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি জন্ম না নিলে বাংলাদেশ স্বাধীন হতো না। স্বাধীনতার জন্য আমাদের মনে অনেক অজানা দু:খ রয়ে গেছে। আমরা জয় বাংলার তিপ্তিতে যুদ্ধ করেছি। আমরা জয় বাংলা বললে মনে জোর পেতাম। এই জয় বাংলা কারো একার নয়। জয় বাংলা শ্লোগান সকলের। বঙ্গবন্ধুর নেতৃত্বে তিলে তিলে ধীরে ধীরে পরিপূর্ণতা লাভ করে বাংলাদেশ স্বাধীন হয়েছে।

উপাচার্য আরো বলেন, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে, সকলকে নিরলসভাবে কাজ করে যেতে হবে এবং স্বাধীনতা বিরোধী চক্র যেন আমাদের উন্নয়নের অগ্রযাত্রা থামাতে না পারে, সে বিষয়ে সর্তক থাকতে হবে।

Model Hospital

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মেজর মোঃ আবদুল হাই (অবঃ) এর সভাপতিত্বে ও মোঃ আরিফুল ইসলামের পরিচালনায় সভায় বক্তব্য প্রদান করেন জাহিদুল ইসলাম, সোহেল রানা, বায়োজিদ আহমেদ, সাজ্জাদুল ইসলাম প্রমুখ।

এছাড়াও, উপাচার্য অধ্যাপক ড. মো. নাছিম আখতার এর নেতৃত্বে সকাল ০৭:১৫ মিনিটে চাঁদপুর শহরের মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য ‘অঙ্গীকার’ পাদদেশে পুষ্পার্ঘ্য অর্পণ করে এবং ক্যাম্পাসে ভিডিও ডকুমেন্টারি প্রদর্শিত হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital