শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

শাহরাস্তিতে দিনব্যাপী ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সম্পন্ন

মোঃ মাসুদ রানা প্রকাশিত: সোমবার, ২৯ জানুয়ারি, ২০২৪, ৮:৫৬ পিএম
শাহরাস্তিতে দিনব্যাপী ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সম্পন্ন
শাহরাস্তিতে ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে এক মেলা – ২০২৪ প্রদর্শিত হয়েছে।
সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ও শিক্ষার্থীদের অংশগ্রহণে উপজেলা কমপ্লেক্স চত্বরে “বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনই সমৃদ্ধি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে এটি অনুষ্ঠিত হয়।
আয়োজিত মেলায় ভার্চুয়ালি টেলিকালফারেন্সে এটির শুভ উদ্বোধন করেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, মুক্তিযুদ্ধের ১নং সেক্টরের সেক্টর কমান্ডার, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারে ভূষিত সাংসদ মেজর অব.রফিকুল  ইসলাম বীর উত্তম এমপি।
এছাড়া শাহরাস্তি উপজেলা নির্বাহি অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: ইয়াসির আরাফাতের সভা প্রদানে এতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী রুহুল আমিনের সঞ্চালনায় আলোচনা সভা শেষে  শিক্ষার্থীদের প্রদর্শিত ষ্টলের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এ সময় অতিথি ছিলেন, শাহরাস্তি উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসরিন জাহান চৌধুরী শেফালী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেজওয়ানা চৌধুরী, উপজেলা পরিষদের  ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার কাজল, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আয়শা আক্তার, সমাজ সেবা অফিসার আবু ইসহাক, উপজেলা প্রকৌশলী সৈয়দ মেহেদী হাসান, সহকারী প্রোগ্রামার মোহাম্মদ শাহজাহান, সূচিপাড়া ডিগ্রী কলেজের সাবেক উপাধ্যক্ষ, উপজেলা বিজ্ঞান মেলার সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ আবুল কালাম প্রমুখ।
এ মেলায় মাধ্যমিক পর্যায়ে ২০ টি স্টল ও কলেজ পর্যায়ে ৬ টি স্টল সহ ২৬ টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ নেয়।

খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১০:৫৭ পিএম
খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, নিয়মিত শরীরচর্চায় উৎসাহিত করা এবং সুস্থ জীবনযাপনের বার্তা ছড়িয়ে দিতে চাঁদপুরের শাহরাস্তিতে অনুষ্ঠিত হয়েছে ‘রান ফর লাইফ’ শীর্ষক ৩ কিলোমিটার ফান রান। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৬টায় উপজেলার পরিচিত পর্যটনকেন্দ্র খেয়াঘাট এলাকায় এ আয়োজন করা হয়।

ভোরের নির্মল পরিবেশে আয়োজিত এ দৌড়ে অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে শাহরাস্তি ওয়াকওয়ে। শরীরচর্চার পাশাপাশি আনন্দ ও সুস্থতার বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।

‘Vital Mahadi Run’ পেজের অ্যাডমিন মো. মেহেদী হাসান এবং ‘মানুষের কথা’ পেজের অ্যাডমিন মো. সোহেল আহমেদের যৌথ উদ্যোগে এ ফান রানের আয়োজন করা হয়। অংশগ্রহণকারীদের রিপোর্টিং সময় ছিল ভোর সাড়ে ৫টা।

আয়োজকেরা জানান, শাহরাস্তি ওয়াকওয়ের সূচীপাড়া ব্রিজ-সংলগ্ন স্থান থেকে দৌড় শুরু হয়। সেখান থেকে রানাররা গন্দপুর ব্রিজ পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার এগিয়ে যান। পরে ইউ-টার্ন নিয়ে একই পথে ফিরে এসে মোট ৩ কিলোমিটার দৌড় সম্পন্ন করেন।

Model Hospital

আয়োজনটিতে ফুড স্পন্সর হিসেবে সহযোগিতা করে ‘ইলশে বাড়ি’। প্রতিষ্ঠানটি চাঁদপুরের ঐতিহ্যবাহী ইলিশ সারা দেশে সরবরাহ করে থাকে।

অন্যদিকে, মেডেল স্পন্সর হিসেবে সহযোগিতা করেন শাহরাস্তির মেহের উত্তর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. লোকমান হোসেন মুন্সী। তাঁর পক্ষ থেকে অংশগ্রহণকারীদের জন্য কাস্টমাইজড মেডেলের ব্যবস্থা করা হয়। মেডেল পেয়ে রানারদের মধ্যে বাড়তি উৎসাহ ও আনন্দ দেখা যায়।

আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন তরুণসহ বিভিন্ন বয়সী মানুষকে নিয়মিত শরীরচর্চায় আগ্রহী করে তুলবে। পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও সুস্থ সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।

আয়োজকদের প্রত্যাশা, ‘রান ফর লাইফ’-এর এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আরও বেশি মানুষকে সুস্থ জীবনযাপনে উদ্বুদ্ধ করবে।

‘রান ফর লাইফ’-এর প্রত্যয়—সুস্থ শরীর, সুন্দর সমাজ।