বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী

অ্যাড. হুমায়ুন কবির সুমনের এতিমদের মাঝে ইফতার বিতরণ

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৮:০৫ পিএম
অ্যাড. হুমায়ুন কবির সুমনের এতিমদের মাঝে ইফতার বিতরণ

পবিত্র মাহে রমজানের অষ্টম দিনে আশিকাটি ইউনিয়নের হাপানিয়া হাফিজিয়া ফোরকানিয়া মাদ্রাসা ও এতিমখানায় ইফতার সামগ্রী বিতরণ করে‌ছে চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী, শিক্ষানুরাগী ও আইনজীবী, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাড. হুমায়ুন কবির সুমন।

মঙ্গলবার (১৯ মার্চ) বিকেলে মাদ্রাসা ও এতিমখানার তিনি শতাধিক শিক্ষার্থীদের মাঝে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়ে‌ছে।

এতিমখানা ও মাদ্রাসার শিক্ষার্থীরা ইফতার সামগ্রী পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে মহান র‌বের নিকট সন্তু‌ষ্টি জ্ঞাপন ক‌রেন।

এ সময় হুমায়ুন কবির সুমন বলেন, আমি নেত্রীর প্রতি সম্মান জানিয়ে এমন অনুষ্ঠানের আয়োজন করি। আজকে আমাদের দেশের যে উন্নতি সাধিত হয়েছে, বিশ্বে এ দেশ রোল মাডেল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে, তা শুধুমাত্র মাননীয় প্রধানমন্ত্রী জন্যই সম্ভব হয়েছে। ক্ষুধা ও দারিদ্রমুক্ত দেশ গঠনের কাজে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর আরও দীর্ঘ জীবন ও সুস্বাস্থ্য কামনা করছি।

Model Hospital

মহান আল্লাহ যাতে আমাদের নেত্রীর হাত ধরে এ দেশকে উন্নত দেশের কাতারে পৌঁছে দেন সেই দোয়া চাই। সেই সঙ্গে আমি সব সামর্থ্যবান মানুষকে সাধারণ মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য আহ্বান জানাই। তিনি এতিম শিশুদের সম্পর্কে খোঁজ-খবর নেন, তাদের সাথে কথা বলেন এবং সেখানে কিছু সময় অতিবাহিত করেন।

এসময় উপস্থিত ছিলেন,আশিকাটি ইউনিয়নের হাপানিয়া হাফিজিয়া ফোরকানিয়া মাদ্রাসা ও এতিমখানায় মুহতামিম হাফেজ মাওলানা আব্দুর রহমান, উপজেলা যুবলীগের সদস্য মোস্তফা মোল্লা, পৌর যুবলীগের সদস্য নিতাই চন্দ্র দাস, আশিকাটি ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক সেলিম মাল, যুগ্ন-আব্বায়ক মামুন মাল, মাহবুবুর রহমান, তারপুরচন্ডী ইউনিয়ন যুবলীগ নেতা রিয়াদ খান, চাঁদপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাদেক প্রদানিয়া, সদর উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি শাহীন আরাফাত।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।