শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় কাদিরখিল সপ্রাবি’র সভাপতি মোহাম্মদ উল্লাহ

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: বুধবার, ২০ মার্চ, ২০২৪, ১০:৩৭ পিএম
কচুয়ায় কাদিরখিল সপ্রাবি’র সভাপতি মোহাম্মদ উল্লাহ
কচুয়ায় কাদিরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ উল্লাহ।
বুধবার সকালে উপজেলার সহদেবপুর পশ্চিম ইউনিয়নের কাদিরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক বশির আহমেদ বাবুর সঞ্চলনায় প্রথমে অভিভাবকদের প্রকাশ্য মতামতের ভিত্তিতে ১১ সদস্যদের বিদ্যালয় পরিচালনা কমিটি গঠন করা হয়।
অভিভাবকদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে মহিলা অভিভাবক সদস্য হনুফা বেগম ও ফারজানা আক্তার, পুরুষ সদস্য জুলফিকার হোসেন ও জামাল চৌধুরী ,পদাধিকার বলে সদস্য সচিব প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, ইউপি সদস্য শাহজালাল শিকদার নির্বাচিত হয়।
নব-নির্বাচিত সভাপতি মোহাম্মদ উল্লাহ বলেন, বিদ্যালয়টির শিক্ষাব্যবস্থা ও অবকাঠোমোগত মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের সকল সুযোগ-সুবিধা বাস্তবায়নের জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করবো।
এসময় তিনি সম্মানিত শিক্ষক-শিক্ষিকা ও এলাকাবাসীর আন্তরিক সহযোগিতা কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবক জাহিদুল ইসলাম সবুজ, সাহেব আলী,আওয়ামী লীগ নেতা তৌহিদুল ইসলাম মুন্সি,আমির হোসেন ,সদ্য বিদায়ী সভাপতি গোলাম কিবরিয়া, যুবলীগ নেতা আলম চৌধুরীসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital