শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় কুখ্যাত মাদক ব্যবসায়ী ইব্রাহিম গ্রেফতার

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: শুক্রবার, ২২ মার্চ, ২০২৪, ৫:০৫ পিএম
কচুয়ায় কুখ্যাত মাদক ব্যবসায়ী ইব্রাহিম গ্রেফতার

কচুয়া ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ইব্রাহিম শিকারী (৩৭) কে গ্রেফতার করেছে থানা পুলিশ।

বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া থানার পুলিশ পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার পালাখাল মডেল ইউনিয়নের সফিবাদ গ্রামের সুরুজ মিয়ার স’মিলের সামনের পাঁকা রাস্তার হতে ওই গ্রামের সফিক আলমের ছেলে কুখ্যাত মাদক ব্যবসায়ী ইব্রাহিমকে গ্রেফতার করে।

এসময় ইব্রাহিমের সাথে থাকা ৪০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। বৃহস্পতিবার মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করে চাঁদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান জানান, মাদকের বিরুদ্ধে সাড়াষি অভিযান অব্যাহত রয়েছে। ইব্রাহিম দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। তার বিরুদ্ধে একাদিক মাদক ও বিভিন্ন অপরাধমূলক মামলা রয়েছে।

Model Hospital

স্থানীয়রা জানান, মাদক ব্যবসায়ী ইব্রাহীমের স্ত্রী রাজিয়া বেগম ও তার ছোট ভাই জিলানী মাদক মামলায় কারাভোগ করেছেন।

যুব সমাজকে রক্ষা করতে মাদক ব্যবসায়ী ইব্রাহিম ও তার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছে এলাকাবাসী।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital