শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ব্যাগ বিতরণ সভায়

শিক্ষা উপকরণ যেন শিক্ষাথীরা মনোযোগী হয় স্কুলে যায় : নুরুল ইসলাম নাজিম দেওয়ান

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২২ মার্চ, ২০২৪, ৫:১৯ পিএম
শিক্ষা উপকরণ যেন শিক্ষাথীরা মনোযোগী হয় স্কুলে যায় : নুরুল ইসলাম নাজিম দেওয়ান

চাঁদপুর সদর উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ২১ মার্চ বৃহস্পতিবার সকাল ১১ টায় সময় চাঁদপুর শহরের পৌরসভার ৭ নং ওয়ার্ড উত্তর শ্রীরামদি সরকারী প্রাথমিক বিদ্যালয় অসহায় ছাত্র-ছাত্রীদের মাঝে বিতরণ অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান।

এ সময় তিনি বলেন এ শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। তারাই একদিন বড় হয়ে মানুষের মতো মানুষ হবে। শিক্ষার্থীরা যেন মনোযোগ দিয়ে পড়াশোনা করে সেজন্য আমরা অনেক স্কুলে ব্যাগ দিয়ে যাচ্ছি শিক্ষার্থীদের।

Model Hospital

আমরা চেষ্টা করবো সকল স্কুলের শিক্ষার্থীদের স্কুল ব্যাগ প্রদান করতে। এছাড়া স্কুলের উন্নয়নে আমাদের সহযোগিতা থাকবে। আপনারা জানেন আমদের সদর উপজেলার পক্ষ থেকে অনেক স্কুলে শিক্ষার্থীদের জন্য সাইকেল দিয়েছি। আপনার সন্তানকে রেগুলার স্কুলে পাঠাবেন । এরাই একদিন মানুষের মত মানুষ হয়ে সুনাম অর্জন করবে।

অনুষ্ঠানে সভাপতি হিসাবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাখাওয়াত জামিল সৈকত। এসময় তিনি বলেন, ‘সরকার শিক্ষার্থীদের জন্য বিশেষ নজর দিচ্ছে। শিক্ষা উপকরণ দিয়ে যাচ্ছি যেন শিক্ষাথীরা মনোযোগী হয় স্কুলে যায়।

আমরা যেই টেবিলে এখনে বসেছি । এই শিক্ষার্থীরাই একদিন সুশিক্ষিত হয়ে এই টেবিলে এসে বসবে। তুমি যদি বড় হতে চাও তাহলে ভালোমতো পড়াশোনা করলে ভালো জায়গায় পৌঁছতে পারবা। এখন থেকে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হবে। তাহলে এগিয়ে যেতে পারবা। ভালোভাবে পড়াশোনা করলে আরো ভালো কিছু পাবে। এলাকাটি অবহেলিত তাই স্কুল উন্নয়নে সকল সহযোগিতা আমরা করবো।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৭নং ওয়ার্ড কাউন্সিলর ও যুব লীগের যুগ্ন আহবায়ক মোঃ শফিকুল ইসলাম। উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ও জেলা মৎসজীবী লীগের সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম মল্লিক।

আরো বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মজিবুর রহমান, উত্তর শ্রীরামদি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খাদিজা আক্তার, চাঁদপুর জেলা প্রশাসনের ৭নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক টিম লিডার, তরুণ সমাজসেবক ও যুবলীগ নেতা মোহাম্মদ ওয়াসিম ও চাঁদপুর উপজেলা নারী উন্নয়ন সংস্থার পারুল বেগম। এছাড়া অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital