ষড়যন্ত্র মোকাবিলা করে সবাইকে ঐক্য থাকতে হবে : লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক
শাহরাস্তিতে উপজেলা ও পৌরসভাবিএনপির আয়োজনে ইফতার এবং দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে পৌর শহরের কালিয়াপাড়া বাজারে দলীয় কার্যালয়ে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে এটি অনুষ্ঠিত হয়।

দলীয় সূত্র জানায়, ওইদিন উপজেলা যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজী সঞ্চালনায় উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আয়েত আলী ভূঁইয়ার সভাপতিতে এতে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতিহাজীগঞ্জ শাহরাস্তি বিএনপির সমন্বয়ক লায়ন ইঞ্জিঃ মমিনুল হক।

তিনি বক্তব্য বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান সংগঠক ও প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল বিএনপি।

তিনি দলীয় নেতৃবৃন্দকে মহান নেতার আদর্শ ব্রত হয়ে আগামী আন্দোলন সংগ্রামে জাতীয়তাবাদের আদর্শের ভিত্তিতে উজ্জীবিত হয়ে মাঠে থাকার আহ্বান জানান।
এছাড়া তিনি দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য নেকহায়াত কামনা করে উন্নত চিকিৎসা ব্যবস্থার দাবি রেখে দেশনায়ক তারেক রহমানের রাজনৈতিক পথ সুগম করতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
এছাড়া তিনি সকল দলীয় কর্মী সমর্থকদেরকে উদ্দেশ্য করে আরো বলেন আপনারা সকল ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক থেকে দলের ঐক্য ধরে রাখার ব্যাপারে এক বিন্দু ছাড় দিবেন না।
উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে আরোউপস্থিতছিলেন, শাহরাস্তি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম পাটওয়ারী লিটন, উপজেলা বিএনপি সহ সভাপতি শাহ মোহাম্মদ আলী, আবুল কালাম আতাহার, বিএনপি নেতা রুপুম পাটওয়ারী, সফিউল্লাহ বাচ্চু,জসিম উদ্দিন মাষ্টার, নজরুল ইসলাম বিএসসি, সাবেক পৌরসভার সভাপতি আবুল কালাম, সাবেক চেয়ারম্যান আঃ রশীদ, উপজেলা যুবদলের সদস্য সচিব এহতেশামুল হক গনি, যুবদলের সিনিয়র সদস্য সচিব অ্যাডভোকেট শাহেদুল ইসলাম সোহেল, ইকবাল হোসেন, পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন নয়ন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ মাসুদ হোসেন, সদস্য সচিব মোয়াজ্জেম হোসেন শিপন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইঞ্জিনিয়ার এবিএম পলাশ, সদস্য সচিব আলী আজগর, সুচীপাড়া উত্তর ইউপির সভাপতি আলী আকবর, চিতোষী পশ্চিম ইউপির সভাপতি আনোয়ার হোসেন পাটঃ, রায়শ্রী দক্ষিণ ইউপি বিএনপি নেতা মোঃ মাহবুব আলম।
এছাড়া মূলধল যুবদল ছাত্রদল কৃষক দল স্বেচ্ছাসেবক দলসহ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য সভাশেষে নেতৃবৃন্দ দলীয় কর্মী সমর্থকদের নিয়ে ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।
দোয়া মাহফিল পরিচালনা করেন,ওয়ার্ড বিএনপি সভাপতি মাও: মোস্তাফিজুর রহমান।








