শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১, ৪:৩৮ পিএম
ফরিদগঞ্জে আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ
নিজস্ব প্রতিনিধি : ফরিদগঞ্জ উপজেলার ৬নং গুপ্টি পশ্চিম ইউনিয়নের সেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশনের আয়োজনে সুবিধাবঞ্চিত শিক্ষার্থী ও অসহায়-হতদরিদ্র মানুষদের মাঝে ২দিন ব্যাপী শীতবস্ত্র বিতরনে উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে।
২৯ডিসেম্বর বুধবার সকাল ১০ টায় উপজেলার খাজুরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রথম দিনে ১১০ জন অসহায়-হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক পারভেজ মোশারফ এর সার্বিক তত্বাবধানে ও জসিম শেখ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, খাজুরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শাহাজান মিয়া, খাজুরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সলেমান পাটওয়ারী, সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন ফরিদগঞ্জ উপজেলা শাখার সাধারন সম্পাদক সাংবাদিক এস.এম ইকবাল হোসেন, পিপল ফাষ্ট হেলপ অর্গানাইজেশনের সহ-সভাপতি সালাউদ্দিন সজিব, প্রতিষ্ঠাতা সদস্য সজিব আল রশিদ।
এ সময় বক্তারা উক্ত সংঠনের সার্বিক কাজের প্রশংসা করেন এবং সর্বসময় সংগঠনের পাশে থাকার প্রতিশ্রুতি দেন ও বিত্তবানদের এই ধরনের সামাজিক সংগঠনের পাশে থাকার জন্য আহ্বান জানান।
এ সময় আরো উপস্থিত ছিলেন, বিডি ক্লিন চাঁদপুর জেলা শাখার সমন্বয়ক রফিকুল ইসলাম রাফি, আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশন এর শুভাকাঙ্ক্ষী রবিউল হোসেন, আব্দুর রহিম তপদার, ইকবাল হোসেনসহ আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশন এর সেচ্ছাসেবীবৃন্দ।
আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও পরিচালক পারভেজ মোশারফ জানান, ২দিন ব্যাপী শীতবস্ত্র বিতরন অনুষ্ঠানের আজ প্রথম দিনে ১১০ জন অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরনের মাধ্যমে আজ প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন করা হয়। তিনি আরো জানান, ৩০ ডিসেম্বর বৃহস্পতিবার ফরিদগঞ্জ প্রেসক্লাব মাঠে ফরিদগঞ্জের সুবিধাবঞ্চিত শিশু শিক্ষা প্রতিষ্ঠান প্রজ্জ্বলনের শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরন করা হবে। তিনি সকলের কাছে সংগঠনের জন্য সহযোগিতা ও দোয়া কামনা করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital