বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

স্বাধীনতা ও জাতীয় দিবসে চাঁদপুর বিচার বিভাগের স্বাধীনতা র‌্যালি ও সভা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪, ৯:১৩ পিএম
স্বাধীনতা ও জাতীয় দিবসে চাঁদপুর বিচার বিভাগের স্বাধীনতা র‌্যালি ও সভা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে চাঁদপুর বিচার বিভাগের আয়োজনে জাতীয় পতাকা উত্তোলন , স্বাধীনতা র‌্যালি, পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় পতাকা উত্তোলন করেন চাঁদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ মহসিনুল হক ।

সূর্যোদয়ের সাথে সাথেই চাঁদপুর জেলা জজ আদালত প্রাঙ্গনে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু করা হয়। সকাল ৮ টা ৪৫ মিনিটে জেলা জজ আদালত প্রাঙ্গণ থেকে স্বাধীনতা র‌্যালি বের করা হয় । র‌্যালিটি জেলা জজ আদালত চত্বর থেকে বের হয়ে কোর্ট চত্বর এলাকা প্রদক্ষিণ শেষে আদালত চত্বরে এসে শেষ হয়।

এরপর জেলা দায়রা জজ ও চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সহ বিচারকরা জেলা জজ আদালত প্রাঙ্গণে বঙ্গবন্ধুর মুরালে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন ।

জেলা দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে সকাল ৯ টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিনিয়র জেলা ও দায়রা জজ মো: মহসিনুল হক।

Model Hospital

সভায় বক্তব্য রাখেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ নুরুল আলম সিদ্দীক, অতিরিক্ত জেলা ও দায়রা জজ(২) সাহেদুল করিম, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শহিদুল আমিন। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারি জজ লাভলি শীল।

উপস্থিত ছিলেন বিচার বিভাগের কর্মকর্তা ও কর্মচারীগন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital