শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জে মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠানে বাক বিতন্ডা, ছবি তুলতে বাধা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪, ১০:৩৪ পিএম
হাজীগঞ্জে মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠানে বাক বিতন্ডা, ছবি তুলতে বাধা

চাঁদপুরের হাজীগঞ্জে ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রশাসনের আয়োজনে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের মাঝে বাকবিতান্ড সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার সকালে হাজীগঞ্জ সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠান চলাকালে সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবু তাহের এর বক্তব্যর সময় এ ঘটনা ঘটে।

সাবেক কমান্ডার মুজিবুর রহমান মজুমদারের বক্তব্যর জবাবে সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবু তাহের পাল্টা বক্তব্য দেয়ার সময় কয়েকজন মুক্তিযোদ্ধা মঞ্চের নিচ থেকে বাক বিতন্ডায় লিপ্ত হয়।

এক পর্যায়ে অনুষ্ঠান স্থলে হুরোহুড়ি শুরু হলে অনুষ্ঠান বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল ও মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দের সহযোগিতায় পরিস্থিতি শান্ত হয়।

Model Hospital

এদিকে বাক বিতন্ডা চলাকালে সাংবাদিকরা ছবি তুলতে চাইলে উপজেলা প্রকৌশলী রেজওয়ানুর রহমান সাংবাদিকদের উপর চড়াও হয় এবং বাধা দেয়। এক পর্যায়ে সাংবাদিকদের দাওয়াত দিয়েছে কে বলে স্টেজের পাশ থেকে সরিয়ে দেয়।

স্থানীয় কয়েকজন সংবাদকর্মী জানান, বাক বিতন্ডা চলাকালীন সময়ে আমরা ছবি তোলার চেষ্টা করি। কিন্তু উপজেলা প্রকৌশলী আমাদেরকে তেড়ে আসে এবং কার্ড প্রদশর্নসহ হাসি ঠাট্টা করে গায়ে হাত দিয়ে স্টেজের সামনে থেকে সরিয়ে দেয়।

এ বিষয়ে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এ বিষয়টি পরে বসে সমাধান করা হবে। তবে উপজেলা থেকে দাওয়াত কার্ডের মাধ্যমে সাংবাদিকদের দাওয়াত দেয়া হয়েছে। দাওয়াত কে দিয়েছে এই কথা বলা ওনার ঠিক হয় নি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital