বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে জাটকা ধরায় ২১ জেলে আটক, ২ জনের কারাদণ্ড

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: বুধবার, ২৭ মার্চ, ২০২৪, ৯:৩০ পিএম
মতলব উত্তরে জাটকা ধরায় ২১ জেলে আটক, ২ জনের কারাদণ্ড
নিষেধাজ্ঞা অমান্য করে চাঁদপুর মতলব উত্তর উপজেলার মেঘনা নদীর অভয়াশ্রমে জাটকা ধরার দায়ে ২১ জেলেকে আটক করেছে উপজেলা মৎস্য দপ্তর ও মোহনপুর নৌপুলিশ ফাঁড়ি।
মঙ্গলবার (২৬ মার্চ) মধ্যরাত থেকে বিকেল পর্যন্ত অভয়াশ্রম এলাকার আমিরাবাদ ও বোরচর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
আটককৃতদের মধ্যে ২ জনকে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড, ১৪ জনকে ৪৩ হাজার টাকা জরিমানা আদায় এবং অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় ৫ জনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেন ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল এমরান খান। রাতে এসব তথ্য নিশ্চিত করেন মোহনপুর নৌপুলিশ ফাঁড়ি ইনচার্জ পরিদর্শক মো. মনিরুজ্জামান।
মোহনপুর নৌপুলিশ ফাঁড়ি ইনচার্জ মো. মনিরুজ্জামান বলেন, মঙ্গলবার মধ্যরাত থেকে বিকেল পর্যন্ত অভয়াশ্রম এলাকায় মৎস্য দপ্তর, নৌপুলিশের যৌথ অভিযানে এসব জেলেদের আটক করা হয়। এসময় জেলেদের ৩টি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করা হয়। তিনি আরো বলেন, দেশের মৎস্য সম্পদ রক্ষার্থে সরকারি নির্দেশনা বাস্তবায়নে নৌ পুলিশ এই অভিযান পরিচালনা করছে।
দেশের মৎস্য সম্পদকে আরও সমৃদ্ধ করতে নৌ পুলিশের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
কারাদণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন-নাজিমুদ্দিন (৪০) ও শাহাবুদ্দিন (২৫) তাদের উভয়ের বাড়ী শরিয়তপুর জেলার সখিপুরে।
প্রসঙ্গত, চাঁদপুরের পদ্মা-মেঘনাসহ ছয়টি উপকূলীয় এলাকায় সব ধরনের মাছ ধরায় দুই মাসের নিষেধাজ্ঞা শুরু হয়েছে। গত ২৯ ফেব্র্রুয়ারি মধ্যরাত থেকে শুরু হওয়া এই নিষেধাজ্ঞা ৩০ এপ্রিল পর্যন্ত চলবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital