শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে একদিনে পানিতে ডুবে তিন শি/শু/র মৃ/ত্যু

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১১:২২ পিএম
চাঁদপুরে একদিনে পানিতে ডুবে তিন শি/শু/র মৃ/ত্যু

মতলবে পরিবারের অগোচরে খেলা করতে গিয়ে পৃথক দু’টি ঘটনায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৮ মার্চ) মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর পৌরসভার কাশিমপুর গ্রামে এবং মতলব উত্তর উপজেলার ফরিদকান্দি গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা যায়, মতলব দক্ষিণ উপজেলার কাশিমপুর বেপারী বাড়ির আব্দুল রাশেদের একমাত্র ছেলে বায়জিদ সকালে বাড়ির সকলের অগোচরে পাশের পুকুরে পরে মৃত্যু বরণ করে। তার ছোট দুইটি জমজ বোন রয়েছে।

মৃত বায়েজিদের দাদী জানান, বায়েজিদের মা তার ছোট বোনদের দুধ খাওয়াচ্ছিলো এর ফাঁকে সে ঘর থেকে বেড়িয়ে যায়। পরে তার মা তাকে দেখতে না পেয়ে চারিদিকে খুঁজাখুঁজি করতে থাকে। পরে বাড়ির লোকজন পুকুরে পানিতে ডুবিয়ে তাকে উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Model Hospital

অপরদিকে বৃহস্পতিবার বিকেলে মতলব উত্তর উপজেলার ফরিদকান্দি গ্রামের বেপারী বাড়ির পারভেজ হাসানের ছেলে সামিউল (৪) ও মেয়ে সামিয়া (৩) পুকুরের পানিতে ডুবে মৃত্যু হয়েছে।

সামিউলের স্বজন জানায়, প্রতিদিনের ন্যায় বিকালে বাড়িতে খেলা করছিল তারা। খেলার ছলে সকলের অগোচরে পুকুরের পানিতে পরে ডুবে তাদের মৃত্যু হয়। বাড়ির লোকজন তাদেরকে উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্মরত চিকিৎসক রিত্তিকা মজুমদার তাদেরকে মৃত ঘোষণা করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital