শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

অসহায়দের পাশে সুনামগঞ্জ জেলা পুলিশ

রাজু আহমেদ রমজান, সুনামগঞ্জ প্রকাশিত: শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১১:২৪ পিএম
অসহায়দের পাশে সুনামগঞ্জ জেলা পুলিশ
সুনামগঞ্জে গরিব, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বাংলাদেশ পুলিশের আয়োজনে সুনামগঞ্জ জেলা পুলিশের সহযোগিতায় দিরাই ও শাল্লা উপজেলায় বৃহস্পতিবার (২৮ মার্চ) ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
শাল্লা থানা প্রাঙ্গণ ও দিরাই উপজেলা পরিষদ হলরুমে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন চলে।
 প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইফতার সামগ্রী বিতরণ করেন পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ এহ্সান শাহ। দেশের গুরুত্বপূর্ণ সময়গুলোতে বাংলাদেশ পুলিশ মানুষের পাশে দাঁড়ায় জানিয়ে চৌকস পুলিশ সুপার প্রধান অতিথির বক্তব্যে বলেন, পুলিশের নিয়মিত দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষা করা।
পবিত্র  মাহে রমজানে দেশের বিভিন্ন জায়গায় ইন্সপেক্টর জেনারেল মহোদয়ের নির্দেশনায় গরিব দুস্থদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ চলমান রয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (সুনামগঞ্জ সদর সার্কেল) জাহিদুল ইসলাম খান, শাল্লা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান, দিরাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইখতিয়ার উদ্দিন চৌধুরীসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ফোর্সগণ সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ এসময়  উপস্থিত ছিলেন।
শাল্লা ও দিরাই থানা এলাকাধীন ৩শ গরিব-দুস্হদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
ইফতার সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, চিনি, তেল, ছোলা ইত্যাদি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital