বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফায়ার সার্ভিস কর্মীগণ জীবন বাজি রেখে কাজ করে : ডিসি অঞ্জনা খান

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১, ৩:৩৩ পিএম
ফায়ার সার্ভিস কর্মীগণ জীবন বাজি রেখে কাজ করে : ডিসি অঞ্জনা খান

গাজী মোঃ ইমাম হাসান : চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেন, ‘ফায়ার সার্ভিস কর্মীরা বিভিন্ন দুর্ঘটনায় জীবন বাজি রেখে কাজ করেছে। অনেককে কাজ করতে গিয়ে জীবনও ত্যাগ করেছেন। তাই বাঙালি জাতি আপনাদের কর্মকে শ্রদ্ধা জানায়। আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। ‘সুরক্ষা সেবা বিভাগের একটি সুশৃঙ্খল বাহিনী হচ্ছে ফায়ার সার্ভিস। যে কোন দুর্ঘটনায় ফায়ার সার্ভিস সবার আগে সাহস ও বীরত্বের সাথে ছুটে যায়। যে কোনো দুর্যোগ দুর্ঘটনায়য় আমরা ফায়ার সার্ভিসকে সবার আগে স্মরণ করি। তাদের প্রতি মানুষের যে আশা,ভরসা এবং আস্থা। বিভিন্ন দুর্যোগে তারা সাহসীকতার সাথে দায়িত্ব পালন করে মানুষের সে আস্থা অর্জন করতে পেরেছেন ।

৪ নভেম্বর বৃহস্পতিবার সকালে চাঁদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ ।‘মুজিব বর্ষে শপথ করি, দুর্যোগে জীবন সম্পদ রক্ষা করি’-এ স্লোগানকে ধারণ করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন করেন তিনি।

তিনি বলেন,‘যে কোনো কাজে প্লানিং ঠিক না থাকলে কাজ সফল হয় না। তেমনি সরঞ্জাম সঙ্কট থাকলে তার জন্য কাজে ব্যাঘাত ঘটবেই। তবে বর্তমান সরকার ক্ষমতায় আসার পর অনেক উন্নত প্রযুক্তি যুক্ত করেছে। চাঁদপুরে যদি কোনো সরঞ্জাম সঙ্কট থাকে তবে আমাদেরকে জানালে আমরা তা সুরক্ষা বিভাগ থেকে ব্যবস্থা করে দিবো। পাশাপাসি মানুষ যদি সচেতন হয়,তবে যে কোনো দুর্ঘটনা এড়ানো সম্ভব।’

Model Hospital

তিনি আরো বলেন, ‘মানুষের সাথে পাল্লা দিয়ে যানবাহন বেড়েছে। অবৈধ যানবাহন বন্ধ করতে হবে। যেসব রেজিস্ট্রেশনবিহীন যানবাহন রয়েছে সেগুলোকে বন্ধ করতে হবে। দেখা গেছে যে যেসব যানবাহনগুলো অভিযানে আটক হয় তার জন্য আমাদের কাছে অনেক তদবির আসে। আভিযান দিলে কেউ যাতে ততবির না করে। আপনারা সহযোগিতা করলে কাজটা সহজ হবে। একই সাথে রাস্তা প্রসস্ত করা প্রয়োজন। তবেই শহরের যানজট নিরসন সহজ হবে।’

বিল্ডিং কোর্ড মানতে হবে। রাস্তা চলাচল ঠিক রেখে বিল্ডিং করতে হবে। যেকোনো ভবন নির্মাণ করতে নিয়ম-নীতি মেনে করতে হবে। যেখানে যেভাবে অগ্নিনির্বাপণ করতে সহজ হবে সেভাবেই সুপরিকল্পিত ভাবে বাড়ি ঘর নির্মাণ করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাড.জিল্লুর রহমান জুয়েল,অতিরিক্ত পুলিশ সুপার মঈনুল ইসলাম,চাঁদপুর প্রেসক্লাকের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী।

চাঁদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক সাহিদুল ইসলামের সভাপতিত্বে ও সিনিয়র স্টেশন অফিসার রবিউল আল- লামিনের পরিচালনায় আরো বক্তব্য রাখেন চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুর রশিদ,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ দিদারুল আলম, চাঁদপুর নৌ-থানার অফিসার ইনচার্জ মো.মুজাহিদুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে অগ্নিনির্বাপনের বিভিন্ন মহড়া প্রদান করেন ফায়ার সার্ভিস কর্মিরা।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital