বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

প্রবাসী সাংবাদিক পিংকুর উদ্যোগে সুনামগঞ্জে ইফতার মাহফিল

রাজু আহমেদ রমজান, সুনামগঞ্জ প্রকাশিত: শনিবার, ৩০ মার্চ, ২০২৪, ১০:৫৮ পিএম
প্রবাসী সাংবাদিক পিংকুর উদ্যোগে সুনামগঞ্জে ইফতার মাহফিল
আমেরিকা প্রবাসী লেখক, মুক্তিযুদ্ধ গবেষক, সিনিয়র সাংবাদিক আইনজীবী রনেন্দ্র তালুকদার পিংকু এর উদ্যোগে  ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
জলকন্যা সাহিত্য পরিষদ ও ডেইলি সুনামগঞ্জ ডটকম সংশ্লিষ্টদের পরিচালনায় সুনামগঞ্জ জেলা শহরের অভিজাত একটি রেস্তোরায় শনিবার সন্ধ্যায় (৩০ মার্চ) চলে মহতি এ আয়োজন।
বহুগুণের অধিকারী সৃজনশীল এই সাংবাদিকের আহবানে সাড়া দিয়ে কোন্দল-গ্রুপিং উপেক্ষা করে অনুষ্ঠানে উপস্থিত হন জেলায় দায়িত্বরত গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের ব্যক্তিগন।
এসময় অতিথিদের আগমনে মিলনমেলায় পরিনত হয়ে ওঠে অনুষ্ঠানস্হল।
উল্লেখ্য, প্রবাসে থেকেও সাবেক কর্মস্হল ও নিজ জেলা সুনামগঞ্জের সকল শ্রেণীপেশার মানুষদের জীবন মানোন্নয়নে কাজ করে যাচ্ছেন তিনি।
তাঁর প্রকাশিত ‘ডেইলি সুনামগঞ্জ ডটকম’ নামে একটি নিউজ পোর্টাল চালু রয়েছে। দুর্ঘটনা-দুর্বিপাকে পতিত মানুষের পাশে নিভৃতচারী হয়ে মানবতার হাত উঁচিয়ে দিচ্ছেন আদর্শবান ব্যক্তি রনেন্দ্র তালুকদার পিংকু।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital