শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কালিকাপুর উচ্চ বিদ্যালয়ের পুনরায় সভাপতি নির্বাচিত হলেন ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: রবিবার, ৩১ মার্চ, ২০২৪, ৯:৫২ পিএম
কালিকাপুর উচ্চ বিদ্যালয়ের পুনরায় সভাপতি নির্বাচিত হলেন ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম

মতলব দক্ষিণ উপজেলার কালিকাপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি পদে পুনরায় নির্বাচিত হয়েছেন বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার মো. জহিরুল ইসলাম।

রবিবার (৩১ মার্চ) সকালে বিদ্যালয়ের হলরুমে ইঞ্জিনিয়ার জহিরুল ইসলামকে সভাপতি হিসেবে ঘোষণা করেন নির্বাচনের প্রিজাইডিং অফিসার ও মতলব দক্ষিণ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. গাউছুল আজম পাটওয়ারী।

এর পূর্বে নির্বাচিত সদস্যদের মতামতের জন্য জহিরুল ইসলামের নাম সভাপতি পদে প্রস্তাব করেন বিদ্যালয়ের অভিভাবক সদস্য মো. বোরহান উদ্দিন ও সমর্থন করেন অভিভাবক সদস্য সোলাইমান মুন্সি। সভাপতি পদে একাধিক প্রার্থী না থাকায় জহিরুল ইসলাম বিনাপ্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়।

এসময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মতলব দক্ষিণ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শওকত আলী বাদল, নারায়ণপুর পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী সাখাওয়াত হোসেন প্রধান, যুবলীগ নেতা বিল্লাল হোসেন গাজী, বিশিষ্ট সমাজ সেবক মিজানুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কাউছার আলম পান্না, নারায়ণপুর পপুলার বালিকা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মাসুদ রানা, স্বেচ্ছাসেবকলীগ নেতা ওসমান গনি পাটোয়ারী, গিয়াস উদ্দিন মজুমদার ও মানিক মোল্লাসহ বিদ্যালয়ের শিক্ষকরা।

Model Hospital

এসময় আরও উপস্থিত ছিলেন, ম্যানেজিং কমিটির সদস্য সচিব ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী আনোয়ার হোসেন, অভিভাবক সদস্য আলমগীর হোসেন, সঞ্জয় চক্রবর্ত্তী, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য অযুফা বেগম, শিক্ষক প্রতিনিধি সৈয়দ আহমেদ ভূইয়া, হুমায়ুন কবির, সংরক্ষিত শিক্ষক মহিলা সদস্য রোবেনা পারভীন। নবনির্বাচিত সভাপতিকে বিদ্যালয়ের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবক সদস্যৃবৃন্দ।

নবনির্বাচিত সভাপতি ইঞ্জিনিয়ার মো. জহিরুল ইসলাম দ্বিতীয়বারের মত সভাপতি নির্বাচিত হওয়ায় উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, কালিকাপুর উচ্চ বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি ছাত্র-ছাত্রীদের শিক্ষার মানোন্নয়নে দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করছি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital