শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে ৩ টি দোকানিকে ২৮ হাজার টাকা অর্থদন্ড

মোঃ মাসুদ রানা প্রকাশিত: মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪, ১২:১৮ এম
শাহরাস্তিতে ৩ টি দোকানিকে ২৮ হাজার টাকা অর্থদন্ড

শাহরাস্তিতে ৩ টি দোকানিকে ভ্রাম্যমাণ আদালতে ২৮ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।

আসন্ন রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখতে উপজেলা প্রশাসন বাজার মনিটরিং এর অংশ হিসেবে উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউপির বেরনাইয়া বাজারে এ আদালত পরিচালনা করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, রোববার শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: ইয়াসির আরাফাত এ অর্থদন্ড প্রদান করেন।

ওই বাজারের ৩ টি মুদি দোকানে ডিলিং লাইসেন্স, দৃশ্যমান স্থানে হালনাগাদ মূল্যতালিকা এবং মালামাল ক্রয়ের পাকা রশিদ পরীক্ষা করে দেখা হয়।

Model Hospital

ওই দোকানিদের খাদ্য দ্রব্যর মান সংক্রান্ত জটিলতার দায়ে উপজেলা প্রশাসন ৩ টি স্টোরেকে ২০১৮ সাল হতে জানুয়ারি ২০২৪ মার্চ পর্যন্ত বিপুল পরিমাণ মেয়াদীত্তীর্ণ মালামাল যেমন, স্পাইট, সেভেন আপ, পান্টা,কোকাকোলা, শিশুদের কোমল পানীয়, স্পট ড্রিঙ্ক স্প্রিট, নানান ধরনের বাহারি রঙের বিস্কিটের প্যাকেট ইত্যাদি জব্দ শেষে জনসাধারণের সম্মুখে বিনষ্ট করা হয়।

পরে ভ্রাম্যমান ভ্রাম্যমান আদালতে ২০০৯ এর তফসিল ভুক্ত আইন ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারায় ওই দোকানিদের সর্বমোট ২৮ হাজার টাকা দণ্ড প্রদান করা হয়।

শাহরাস্তি মডেল থানার সংশ্লিষ্ট অফিসার সহ সঙ্গীয় ফোর্স এ কাজে সহযোগিতা করে ।

সূত্র আরো জানায়, জনগণের জীবন ও সুস্বাস্থ্য নিশ্চিত করতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এদিকে স্থানীয় জনগণ তথা ভোক্তা পর্যায়ে এই ধরনের অভিযানের জন্য উপজেলা নির্বাহী অফিসারসহ সংশ্লিষ্ট প্রশাসনকে সাধুবাদ জানাচ্ছেন

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital