বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর সাহিত্য সম্মেলন আজ; উদ্বোধক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, প্রধান অতিথি সেলিনা হোসেন

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১, ১:৩৩ পিএম
চাঁদপুর সাহিত্য সম্মেলন আজ; উদ্বোধক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, প্রধান অতিথি সেলিনা হোসেন

নিজস্ব প্রতিনিধি : ‘সৃজনের সম্মিলনে করি অমৃত মন্থন’ এই শ্লোগানকে সামনে রেখে দ্বিতীয়বারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে চাঁদপুর সাহিত্য সম্মেলন-২০২১। শিল্প-সাহিত্যের সংগঠন সাহিত্য মঞ্চের চতুর্থ বর্ষে পর্দাপণ উপলক্ষে আজ ৩১শে ডিসেম্বর শুক্রবার বিকেল ৩টায় চাঁদপুর রোটারী ক্লাবে দেশ বরেণ্য শব্দশিল্পীদের এই মিলনমেলা অনুষ্ঠিত হবে।

সাহিত্য সম্মেলন উদ্বোধন করবেন মাননীয় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি। সমাপনী পর্বে প্রধান অতিথি হিসেবে থাকবেন দেশবরেণ্য কথাসাহিত্যিক ও বাংলাদেশ শিশু একাডেমির সাবেক চেয়ারম্যান সেলিনা হোসেন।

এছাড়া উদ্বোধনী ও সমাপনী পর্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল, স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন্নাহার চৌধুরী, বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত কথাসাহিত্যিক জাকির তালুকদার, বরেণ্য প্রাবন্ধিক ও গবেষক ড. সরকার আব্দুল মান্নান, কথাসাহিত্যিক মনি হায়দার, কবি কামরুল হাসান ও লেখক মনসুর আজিজ, জামশেদ ওয়াজেদ, সৈয়দ আহমাদ তারিক, সাংবাদিক গোলাম কিবরিয়া জীবন, রাশেদ শাহরিয়ার পলাশ প্রমুখ।

বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে জাতীয় সংগীত এবং সম্মেলক গানের মধ্য দিয়ে শুরু হবে সাহিত্য সম্মেলনের কার্যক্রম। আয়োজনে বৈচিত্র্য আনতে গতবারের মত এবারেও অনুষ্ঠানটি কয়েকটি পর্বে ভাগ করা হয়েছে। আলাদা আলাদা পর্বে স্থানীয় এবং দেশের বিভিন্ন জেলা থেকে আগত বরেণ্য শব্দশিল্পীরা কবিতা, গল্প, শিল্পআড্ডাসহ শিল্প-সাহিত্যের বিভিন্ন বিষয়ের উপর আলোচনা ও কথা বলবেন। এছাড়াও দলীয় আবৃত্তি পরিবেশন করবে মতলব কবিতাঙ্গণ ও বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের শিল্পীরা। সমাপনী পর্বে দেশবরেণ্য ছয়জন লেখক ও সংগঠককে দ্বিতীয়বারের মত প্রদান করা হবে ‘মোহাম্মদ নাসিরউদ্দীন সাহিত্য পুরস্কার-২০২১’। সাহিত্যের বিভিন্ন শাখায় অবদান রাখায় পুরস্কারপ্রাপ্ত দেশবরেণ্য ছয়জন গুণি লেখক ও সংগঠক হলেন প্রবন্ধ ও গবেষণায় ড. মাসুদুজ্জামান, কথাসাহিত্যে প্রশান্ত মৃধা, কবিতায় জাহিদ হায়দার ও শেখ ফিরোজ আহমদ বাবু, শিশুসাহিত্যে ফারুক হোসেন এবং সংগঠন হিসেবে ইলিয়াস ফারুকী। সব শেষে সাহিত্য মঞ্চের চতুর্থবষে পর্দাপণ উপলক্ষে কেক কাটবেন অতিথিবৃন্দ।

Model Hospital

এছর চাঁদপুর সাহিত্য সম্মেলনের সার্বিক সহযোগিতায় রয়েছেন চাঁদপুর পৌরসভা। আয়োজক সংগঠন সাহিত্য মঞ্চ পরিবার ইতিমধ্যে স্থানীয় সকল লেখকদের সমন্বয়ে বেশ কয়েকটি উপ-কমিটি গঠনসহ সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। গতবারের মত এবারও আয়োজনে অংশগ্রহণকারীদের জন্যে স্বাস্থ্যবিধি শতভাগ নিশ্চিত করা হবে।

অনুষ্ঠানস্থলে প্রবেশের আগেই প্রত্যেককে একটি করে মাস্ক এবং একটি করে হ্যান্ড স্যানিটাইজার দেয়া হবে। চাঁদপুর সাহিত্য সম্মেলনের উন্মুক্ত এই আয়োজনে সকল শব্দশিল্পী এবং সাহিত্যপ্রেমীদের সবান্ধব উপস্থিতি কামনা করেছেন, আয়োজক সংগঠন সাহিত্য মঞ্চের সভাপতি কবি ও অনুবাদক মাইনুল ইসলাম মানিক, সাধারণ সম্পাদক কবি ও গল্পকার আশিক বিন রহিম।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।