শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর ল গার্ডেনের ইফতার ও দোয়া মাহফিল

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ৩ এপ্রিল, ২০২৪, ৩:৩৯ এম
চাঁদপুর ল গার্ডেনের ইফতার ও দোয়া মাহফিল

চাঁদপুর ল গার্ডেনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২ এপ্রিল মঙ্গলবার সন্ধ্যায় অ্যাডভোকেট বেনী আমিন সুমনের স্বাগতিকতায় ইফতার মাহফিলে অংশ নেন চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. জহিরুল ইসলাম, অ্যাড. সেলিম আকবর, অ্যাড. কামাল উদ্দিন আহমদ, সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. এ জেড এম রফিকুল হাসান রিপন, অ্যাড. নজরুল ইসলাম, অ্যাড. জসিম উদ্দিন মেহেদী, অ্যাড. ওমর ফারুক টিটু, অ্যাড. নওসেদ আহমেদ, অ্যাড. আবদুল্লাহিল বাকী, অ্যাড. শাহ আলম, অ্যাড. জাবির হোসেন, অ্যাড. শিহাবুল আলম শিবলী, অ্যাড. মাসুদ রানা সহ আরও অনেকে।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন, এসময় প্রায় ১০০ জন ব্যক্তির ইফতারের আয়োজন করা হয়।

সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অ্যাড. মাহমুদ হাসান কবির, অ্যাড. রফিকুজ্জামান রণি, অ্যাড. কামাল হোসেন, অ্যাড. ববি রহমান বিল্লাল, অ্যাড. রাসেল পাটোয়ারী, আলমগীর হোসেন, আবদুল বারেক খান, আনিসুর রহমান ও নজরুল ইসলাম।

মোনাজাত পরিবেশন করেন ক্বারী আবদুল গাফ্ফার।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital