বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

দুস্থ ও অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ

শেখ হাসিনা হচ্ছেন এদেশের গরিব-দুঃখী মানুষের আস্থার প্রতীক : সুজিত রায় নন্দী

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: বুধবার, ৩ এপ্রিল, ২০২৪, ৩:৪২ এম
শেখ হাসিনা হচ্ছেন এদেশের গরিব-দুঃখী মানুষের আস্থার প্রতীক : সুজিত রায় নন্দী

বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী বলেছেন, আওয়ামী লীগ জনগণের কল্যাণে সবসময় কাজ করে যাচ্ছে। যেকোনো দুর্যোগে দুর্বিপাকে আওয়ামী লীগের নেতাকর্মীরাই জনগণের পাশে দাঁড়ায়। অসহায় মানুষের পাশে দাঁড়ানোই আওয়ামী লীগের ঐতিহ্য।

মঙ্গলবার (২ রা এপ্রিল ) বিকালে চাঁদপুর শহরের সিটি কলেজ মিলানায়তনে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় অন্ধ প্রতিবন্ধী, এতিমখানা, কমিউনিটি পুলিশিং, সরকারি শিশু পরিবার, আঞ্জুমান খাদেমুল ইনসানসহ বিভিন্ন সেচ্ছাসেবক সংগঠনকে এই ঈদ উপহার সামগ্রী দেওয়া হয়।

সুজিত রায় নন্দী বলেন, বিএনপি দুর্গত মানুষের পাশে দাঁড়ায় না, তারা দুর্যোগ দুর্বিপাকে উপহাস করে। আওয়ামী লীগ বিপদে সব সময় মানুষের পাশে থাকে। বঙ্গবন্ধুর কন্যা শেখ ‘হাসিনা মানবিক প্রধানমন্ত্রী। বিশ্ব গণমাধ্যম তাকে মানবতার মা হিসেবে স্বীকৃতি দিয়েছে। প্রধানমন্ত্রী হচ্ছেন এদেশের গরিব-দুঃখী মানুষের আস্থার প্রতীক।

Model Hospital

তিনি বলেন, শেখ হাসিনা’র সৎ, দূরদর্শী ও দায়িত্বশীল নেতৃত্বে বাংলাদেশ উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করে সামনে এগিয়ে যাচ্ছে। জননেত্রী শেখ হাসিনা’র নির্দেশে পবিত্র মাহে রমজানে আমরা সারা দেশে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্বা আবু নঈম পাটওয়ারী দুলাল।

অনুষ্ঠানে চাঁদপুর সিটি কলেজের অধ্যক্ষ মো. সহিদুল ইসলামের সভাপতিত্বে ও কলেজ গভনিং বডির সদস্য আতাউর রহমান পাটওয়ারীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. জহিরুল ইসলাম, দপ্তর সম্পাদক মোঃ শাহ আলম মিয়াজী, শ্রম বিষয়ক সম্পাদক নুরল ইসলাম মিয়াজী, সদর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শেখ শরিফ আহমেদ, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সুমন মজুমদার, কাজী পায়েল, টুটন মজুমদার, ছাত্রলীগ নেতা কে এম আল আমিন, জেলা-উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital