বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর গণপূর্ত বিভাগের নবাগত নির্বাহী প্রকৌশলী নাসিম আহমেদ টিটো

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: বুধবার, ৩ এপ্রিল, ২০২৪, ৩:৪৬ এম
চাঁদপুর গণপূর্ত বিভাগের নবাগত নির্বাহী প্রকৌশলী নাসিম আহমেদ টিটো
চাঁদপুর গণপূর্ত বিভাগের নতুন নির্বাহী প্রকৌশলী হিসেবে নাসিম আহমেদ টিটো  যোগদান করেছেন। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হওয়ার পরে যোগদান করেন তিনি।

ইতিপূর্বে তিনি ঢাকা রাজারবাগ গণপূর্ত উপ বিভাগ-২ এর উপ-বিভাগীয় প্রকৌশলী হিসেবে সুনামের সাথে কর্মরত ছিলেন।

তিনি ২০০৮ রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং-এ স্নাতক ডিগ্রি অর্জন করেন।

২০১৩ সালে তিনি (বিসিএস) গণপূর্ত ক্যাডারে সহকারী প্রকৌশলী হিসেবে চাকরিতে যোগদান করেন। ২০১৮  সালে উপ বিভাগীয় প্রকৌশলী হিসেবে পদোন্নতি পান। গৃহায়ন ও গণ গণপূর্ত মন্ত্রণালয় কর্তৃক ২০২৩ সালের ২০শে ডিসেম্বর তিনি নির্বাহী প্রকৌশলী হিসেবে পদোন্নতি পান। এরপর তিনি ২০২৪ সালের ২৫ মার্চ চাঁদপুর গণপূর্ত বিভাগে নির্বাহী প্রকৌশলী হিসেবে যোগদান করেন।

Model Hospital

ইতিপূর্বে তিনি পূর্বে দায়িত্বে থাকাকালীন সময়ে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন।

নাসিম আহমেদ টিটো র্দীঘ র্কমজীবনে সততা, দক্ষতা ও নিষ্ঠার সাথে সরকারি দায়িত্ব পালনের মাধ্যমে তিনি চাকুরি ক্ষেত্রে অনেক সুনাম অর্জন করেন। কর্মজীবনে তিনি অত্যন্ত মেধাবী ও সৎ একজন কর্মকর্তা।

পূর্বের পদে থাকাবস্থায় তিনি তার মেধা-যোগ্যতায় অর্জিত অভিজ্ঞতার মধ্য দিয়ে এ বিভাগের সকল কর্মকর্তা-কর্মচারী, সংশ্লিষ্ট ঠিকাদার এবং সুধীজনদের নজর কেড়েছেন। নাসিম আহমেদ টিটো এ জেলায় কর্মকালীন সময়ে সকলের সহযোগিতা ও দোয়া চেয়েছেন।

উল্লেখ্য, নাসিম আহমেদ টিটো ১৯৮৫ সালের ৮ জানুয়ারি কুষ্টিয়ার জেলার কুমারখালী উপজেলার পান্টি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি কুমারখালী পাইলট উচ্চ বিদ্যালয় থেকে ২০০০ সালে এস.এস.সি এবং ঢাকা নটরডেম কলেজ থেকে ২০০২ সালে এইচ.এস.সি. পাশ করেন। উভয় পরীক্ষাতেই তিনি সাফল্যের সাথে মেধা তালিকায় স্থান লাভ করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital