মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে অ্যাড. হুমায়ুন কবির সুমন প্রচারনায় শীর্ষে

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪, ১১:০৮ পিএম
চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে অ্যাড. হুমায়ুন কবির সুমন প্রচারনায় শীর্ষে
আসন্ন চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী সর্বস্তরের জনসাধারনের অত্যন্ত প্রিয় মানুষ শিক্ষানুরাগী ও আইনজীবী, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাড. হুমায়ুন কবির সুমন প্রচার-প্রচারণায় জনপ্রিয়তার শীর্ষে এগিয়ে রয়েছেন।
জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই শুরু হওয়া আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে অ্যাড. হুমায়ুন কবির সুমন প্রতিদিন ব্যাস্ত সময় পার করছেন। চাঁদপুর সদর একটি গুরুত্বপূর্ণ উপজেলা। এই উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে নিজেদের অবস্থান থেকে যার যার মতো প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। ইতোমধ্যে দলীয়ভাবে নৌকা প্রতীক না থাকার ঘোষণা দেওয়ায় দলীয় একাধিক প্রার্থী রীতিমত মাঠে নেমেছেন নির্বাচনী প্রচার প্রচারণায়। অন্য প্রার্থীদের চাইতে অ্যাড. হুমায়ুন কবির সুমনের প্রচারনা চলছে চোখে পড়ার মতো।
সাধারণ ভোটার ও দলীয় নেতাকর্মীরা জানান, প্রচার-প্রচারণায় এখন পর্যন্ত এগিয়ে আছেন তরুণ প্রজন্মের অহংকার, সাধারণ মানুষের হৃদয় স্পন্দন, কর্মীবান্ধব নেতা হিসেবে অতি পরিচিত মুখ অ্যাড. হুমায়ুন কবির সুমন। তিনি প্রতিনিয়ত, আওয়ামী লীগ, যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের নিয়ে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি ব্যক্তি ইমেজে ভর করে এই মূহুর্তে প্রচার-প্রচারণা ও জনপ্রিয়তায় অন্যান্য প্রার্থীর চেয়ে হুমায়ুন কবির সুমন অনেকটাই এগিয়ে রয়েছেন বলে জানা যায়।
চাঁদপুর সদর উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভার অন্তর্ভুক্ত ১৫ টি ওয়ার্ডে সর্বমোট ভোটার সংখ্যা- ৪ লাখ ১২ হাজার।
এর মধ্যে একটা অংশ সনাতন ধর্মাবলম্বী রয়েছেন। আসন্ন নির্বাচনে হুমায়ুন কবির সুমন তার ব্যক্তি-ইমেজ বড় ভূমিকা রাখবে বলেও বিভিন্ন মহল মনে করছে। সুমন শৈশবে ছাত্র রাজনীতির পাশাপাশি সদালাপী, শিক্ষানুরাগী ও সমাজ হিতৌষী নানা কাজে সম্পৃক্ততার দারুণ জনপদে সাদা মনের মানুষ হিসেবে একটি পরিচিত নাম তার। তিনি দলের দুঃসময়ে নিজের অবস্থান থেকে দলকে সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এ ছাড়া রাজনীতির পাশাপাশি তিনি বিভিন্ন এলাকার সামাজিক, শিক্ষা, ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত থেকে স্ব- স্ব ক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছেন।
হুমায়ুন কবির সুমনের চাঁদপুর জেলা, উপজেলা এবং পাশ্ববর্তী এলাকাগুলোতে রয়েছে ব্যাপক পরিচিতি ও ভাবমূর্তি। তিনি এলাকার মানবসেবার এক উজ্জ্বল নক্ষত্র। এলাকায় দলীয় লোকজন ছাড়াও জনসাধারণ, শিক্ষক, ছাত্র ও সাধারণ মানুষসহ সবার কাছে গ্রহণযোগ্য ব্যক্তি। হুমায়ুন কবির সুমন অত্যন্ত নম্রভদ্র বিনয়ী ও সেবাকর্মী বান্ধব নেতা।
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে হুমায়ুন কবির সুমন এর কর্মী-সমর্থকরা প্রতিদিন উপজেলার বিভিন্ন প্রান্তে ছুটে বেড়াচ্ছেন তাদের পছন্দের প্রার্থীর নির্বাচনী প্রচারণায়।

সমাজের আলোকিত মানুষদের সম্মান জানাল কচুয়া কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ

ইসমাইল হোসেন বিপ্লব প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৯:১৪ পিএম
সমাজের আলোকিত মানুষদের সম্মান জানাল কচুয়া কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ

কচুয়ার সামাজিক ও মানবিক সংগঠন কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘের ৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  অবসরপ্রাপ্ত শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা, বিশিষ্ট ব্যবসায়ী ও গুণীজনদের সংবর্ধনার পাশাপাশি একাত্তরের বীর মুক্তিযোদ্ধাদের মরণোত্ত সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।

গত রবিবার বিকেলে কোয়া চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  বর্ণনাঢ্য আয়োজনে  সংবর্ধনা অনুষ্ঠান করা হয়। দরবেশগঞ্জ উচ্চ বিদ্যালয় সাবেক সহকারী প্রধান শিক্ষক ও বিশিষ্ট সমাজসেবক হাজী মোঃ আব্দুল বশিদের সভাপতিত্বে ও রাজনীতিবিদ জাফরুল হাসান সেলিম এবং সংগঠনের অন্যতম সদস্য এস এম রেজার যৌথ পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট সমাজসেবক মোঃ শহীদুল্লাহ স্বপন। প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক উপ-পরিচালক বিজ্ঞান তথ্য এবং প্রযুক্তি অডিটর ও আমেরিকার প্রবাসী শহীদ মাহমুদ মিয়া (কানুন)।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক কমিশনার ও বিশিষ্ট সমাজসেবক জাহাঙ্গীর আলম, সমাজসেবক মোঃ শাহ আলম।

অনুষ্ঠানে গুণীজনদের মধ্যে সংবর্ধনা পেয়েছেন, কোয়া চাঁদপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সাবেক সভাপতি,বিশিষ্ট ব্যবসায়ী ও দানশীল ব্যক্তি জামাল হোসেন রাজু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইকবাল হোসেন, নন্দীখোলা ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ হাজী মাওলানা আবু সালেহ মোহাম্মদ আলী, কোয়া চাঁদপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা শাহ ইকরামুল হক। অন্যদিকে দেশের জন্য অবদান রাখছেন তাদের পরিবারকে মরণোত্তর সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। মরণোত্ত সম্মাননা পেলেন মরহুম বীর মুক্তিযোদ্ধা মরহুম আমিনুল হক, মোঃ তাজুল ইসলাম, এনায়েত হোসেন, আবু তাহের ও মাওলানা আবুল খায়ের। অনুষ্ঠানে অতিথিরা বক্তব্যে বলেন,

Model Hospital

গুণীজনদের সম্মানিত করা আমাদের সকলের দায়িত্ব ও কর্তব্য। জ্ঞানী-গুণীরা আমাদের সমাজ, জাতি ও দেশের জন্য সম্পদ। তাদেরকে সম্মানে ভূষিত করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব বলে মন্তব্য করেন। আজ কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ এই ব্যতিক্রমী অনুষ্ঠান করার জন্য সংগঠনের সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

এসময় কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘের অন্যতম সদস্য আবুল কালাম আজাদসহ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ ও এলাকার গুণীজন, শিক্ষক, বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।