বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর জেলা ছাত্রলীগ সহ সম্পাদক তপুর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: শনিবার, ৬ এপ্রিল, ২০২৪, ৮:২৭ পিএম
চাঁদপুর জেলা ছাত্রলীগ সহ সম্পাদক তপুর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

চাঁদপুর জেলা ছাত্রলীগের সহ সম্পাদক খালেদ হোসেন তপু উদ্যোগে ৩’ শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ও নগর অর্থ প্রদান করা হয়।

শুক্রবার (০৫ এপ্রিল) বিকাল ৪ টায় ওয়াপদা গেইট এলাকায় অসহায় মানুষের মাঝে এ উপহার সামগ্রী বিতরণ করেন সমাজকল্যাণ মন্ত্রী ডাঃ দীপু মনি এমপি।

এসময় তিনি বলেন, ঈদের আনন্দ সকলের মধ্যে ভাগ করে নেওয়া আমাদের সকলের নৈতিক দায়িত্ব। আমরা যদি পাঁচজনের মুখেও হাসি ফোটাতে পারি সেখানেই আমাদের সফলতা। ক্ষমতা ও সামাজিক অবস্থান মানুষের কল্যাণে ব্যবহার করতে হবে। ক্ষমতা ভোগের বিষয় নয়।

সমাজকল্যাণ মন্ত্রী বলেন, এদেশের মানুষের স্বাধীনতা এসেছে আওয়ামী লীগের হাত ধরে, মানুষের ভাগ্য উন্নয়নও হয়েছে আওয়ামী লীগের হাত ধরে। তাই আমাদের উচিত ঈদ আনন্দ ভাগাভাগি করার জন্য নিজ নিজ সামর্থ্য অনুযায়ী প্রতিবেশী ও আশপাশের সাধারণ মানুষের পাশে থাকা। তবেই গড়ে উঠবে আগামীর সুন্দর বাংলাদেশ।

Model Hospital

মন্ত্রী এ ধরনের আয়োজন এর জন্য খালেদ হোসেন তপুকে ধন্যবাদ জানান।

বিতরণ করা ঈদ সামগ্রী হিসেবে ছিল তেল, সেমাই, দুধ, পোলাও চাল ও চিনি ইত্যাদি।

এ সময় আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাড. হুমায়ুন কবির সুমন, কাউন্সিলর আলমগীর গাজী, সমাজসেবক ফারুক হোসেন গাজী, ১৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মারুফ হোসেন মজুমদার, সাধারণ সম্পাদক ইমরান হোসেন গাজী, সাংগঠনিক সম্পাদক সঞ্জয় পাল, সদর উপজেলা যুবলীগের সদস্য শাহজাহান মোল্লা, পৌর যুবলীগের সদস্য শীপন পাটোয়ারী, পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক হান্নান গাজী, জেলা ছাত্রলীগের সভাপতি জহির উদ্দিন, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন।

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় হাজীগঞ্জের শিক্ষকক জুয়েলক বাধ্যতামুলক ছুটি

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৮:০৬ পিএম
প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় হাজীগঞ্জের শিক্ষকক জুয়েলক বাধ্যতামুলক ছুটি

চাঁদপুরের মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করায় তাকে বাধ্যতামুলক ছুটিতে যাওয়ার নির্দেশ দিয়েছেন উপজেলা প্রশাসন। ওই শিক্ষকের নাম মোঃ জুয়েল তালুকদার। তার বাড়ী হাজীগঞ্জ উপজেলার মুকুন্দসার গ্রামে। তার পিতার নাম আলী আজম। মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বাংলা বিষয়ের শিক্ষক। এক বছর আগে অত্র বিদ্যালয়ে যোগদান করেন তিনি।

জানা গেছে, শিক্ষক জুয়েল তালুকদার তার নিজের ফেসবুক পেজে বিভিন্ন সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ব্যাঙ্গ করে এবং কুরুচিপূর্ণ ও সমালোচনামুলক একাধিক পোস্ট করেন ওই শিক্ষক। বিগত কয়েক মাস যাবৎ ‘জুয়েল তালুকদার ‘ নামের ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ছাড়াও বিএনপির সাবেক মহাসচিব বর্তমান মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছবি দিয়ে সরকারের সমালোচনা করেন তিনি।

বিষয়টি স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নজরে আসলে ক্ষোভ ও উত্তেজনার সৃস্টি হয় এবং ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য উপজেলা প্রশাসনের নিকট জোর দাবি জানান।

তাৎক্ষণিক মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার এবং ওই প্রতিষ্ঠানের সভাপতি কেএম ইশমাম বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ডেকে নিয়ে অভিযুক্ত ওই শিক্ষক জুয়েল তালুকদারকে বিদ্যালয়ের সকল কার্যক্রম থেকে বাধ্যতামুলক ছুটিতে যাওয়ার নির্দেশ দেন। পাশাপাশি ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।

Model Hospital

মতলব দক্ষিণ উপজেলা ছাত্রদলের আহবায়ক মিরাজ মাহমুদ জিসান বলেন, ‘ওই শিক্ষক সরকারের সুবিধা ভোগ করে তার ফেসবুক পেজে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সরকারের বিরুদ্ধে দীর্ঘদিন যাবত কুরুচিপূর্ণ সমালোচনা করে আসছে। বিষয়টি আমাদের নজরে আসার পর উপজেলা প্রশাসনকে অবহিত করলে তিনি তাৎক্ষণিক ব্যবস্থা নেন।’

মতলব পৌর বিএনপির সভাপতি শোয়েব আহমেদ সরকার বলেন,‘ওই শিক্ষক মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতার অন্তরালে সরকারের বিরুদ্ধে কটুক্তি করার অভিযোগে তার সর্বোচ্চ শাস্তির দাবী জানান তিনি।’

ঘটনার সত্যতার স্বীকার করে জুয়েল তালুকদার বলেন, ‘আমার ভুল হয়ে গেছে। আমি পরবর্তীতে ডিলিট করে দিয়েছি।’

উপজেলা নির্বাহী অফিসার ও অত্র বিদ্যালয়ের সভাপতি কেএম ইশমাম বলেন, ‘শিক্ষককে বাধ্যতামুলক ছুটির পাশাপাশি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে প্রধান করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ২ কার্যদিসের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেয়ার জন্য নির্দেশ দেয়া হয়।পরবর্তীতে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।’