শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা

শেখ মুজাফ্ফর আলী-আংকুরেন্নেছা মাদরাসার ইফতার ও দোয়া মাহফিল

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ৬ এপ্রিল, ২০২৪, ৮:৩১ পিএম
শেখ মুজাফ্ফর আলী-আংকুরেন্নেছা মাদরাসার ইফতার ও দোয়া মাহফিল

চাঁদপুর শহরের মঠখোলা এলাকায় অবস্থিত ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা শেখ মুজাফ্ফর আলী-আংকুরেন্নেছা মাদরাসার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ৫এপ্রিল (শুক্রবার) সন্ধ্যায় মাদরাসা মিলনাতনে মাদরাসার প্রতিষ্ঠাতা সভাপতি ও চাঁদপুর জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শেখ মহিউদ্দিন রাসেল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

প্রধান অতিথি দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী তার বক্তব্যে বলেন, শেখ রাসেল ভাই অনেক কষ্ট এ মাদরাসা প্রতিষ্ঠা করেছেন। আমাদের দেশের প্রেক্ষাপটে একটি মাদরাসা পরিচালনা করা অনেক কষ্টকর। সভার সহযোগিতায় মাদরাসাটি রাসেল ভাই পরিচালনা করছেন। প্রতিবছরের ন্যায় এবছরও ইফতারের আয়োজন করেছেন। এখানে অনেক শিক্ষার্থী পড়াশুনা করছে। আমি মনে সকলে সহযোগিতা করলে মাদরাসাটি সামনের দিকে এগিয়ে যাবে। সকলে সকলের জন্য দোয়া করবেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অংশ নেন ও বক্তব্য রাখের, এপেক্স ক্লাব জেলা-৮ পিডিজি অ্যাডভোকেট জাকির হোসেন ফয়সাল, বীর মুক্তিযোদ্ধা সন্তান সংসদের জেলা শাখার যুগ্ম আহবায়ক মো সাইফুল ইসলাম সেন্টু।

Model Hospital

এসময় আরো উপস্থিত ছিলেন খলিশাডুলি মসজিদের ইমাম আব্দুল মান্নান সহ শিক্ষার্থীবৃন্দ ও মুসল্লীগণ।

ইফতার মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার মোহতামিম জসিম উদ্দিন প্রধান।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন মাদরাসার প্রতিষ্ঠাতা সভাপতি ও চাঁদপুর জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শেখ মহিউদ্দিন রাসেল।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital