বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহমাহমুদপুরের খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১, ১২:৩৪ পিএম
শাহমাহমুদপুরের খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

শাহমাহমুদপুরের খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠানে মুনাজাতরত মুসল্লীদের একাংশ।

স্টাফ রিপোর্টার : বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী, বেগম খালেদা জীয়া, চাঁদপুরের মাটি ও মানুষের নেতা শেখ ফরিদ আহমেদ মানিকসহ অসুস্থ্য নেতাকর্মীদের সুস্থ্যতা কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার কুমারডুগী বাইতুল আমান জামে মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়ানুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর থানা বিএনপির সহ সভাপতি বাকের খন্দকার, উপদেষ্টা কমিটির সদস্য রফিকুল ইসলাম খোকন মল্লিক, শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি ফখরুল আমীন সুমন, সেলিম হাজী, দপ্তর সম্পাদা আলী আরশাদ গাজী, শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি রাজ্জাক খান, ৩নং বিএনপির ওয়ার্ড সাধারণ হাজী মোঃ রফিকুল ইসলাম হাজী, ৭ ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হাজী, সদর থানা যুবদলের আহ্বায়ক কমিটির সম্মানীত সদস্য মুজিবুর রহমান খান, শাহমাহমুদপুর ইউনিয়ন যু্বদলের আহ্বায়ক- রুবেল ইসলাম, যুগ্ম আহ্বায়ক- জহিরুল ইসলাম বেপারী, মজিব কারী,  ওয়াসিম হাজী, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য সোহরাব হোসেন কুসুম, ৫ নং ওয়ার্ড যুবদলের সভাপতি ফয়েজ পাটওয়ারী, সাধারণ সম্পাদক মমিন খান, ৬নং ওয়ার্ড যু্বদলের সভাপতি ইকবাল খান, ২নং ওয়ার্ড যু্বদলের সাধারণ সম্পাদক শাহ আলম সর্দার, ৪নং ওয়ার্ড যু্বদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ইমাম হোসেন মিজি, যুবদলনেতা জুয়েল কারী, আরশাদ গাজী, ইব্রাহীম বেপারী, খন্দকার রায়হান, সুজন গাজী, সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জিসান আহমেদ মুরাদ, যুগ্ম আহ্বায়ক- মোঃ মামুন হোসেন, চাঁদপুর সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক- মোঃ নাছির উদ্দিন আকাশ,সদর থানা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য আরজু আহমেদ ফুটন, ইউনিয়ন ছাত্রদল নেতা  আহাদ খান,আজমির খান, আল আমীন খান, আশেক এলাহী সর্দার, ফারভেজ মিজি, মাহমুদ হাসান সজীব,হাবিব সর্দার,বিএম সোহাগ , মামুন সর্দার, আল আমীন সর্দার,নজরুল ইসলাম মিজি প্রমুখ।
অনুষ্ঠানে মিলাদ ও দোয়া পরিচালনা করেন কুমারডুগী বাইতুল আমান জামে মসজিদে ইমাম মাওলানা মুফতি মাহবুবুর রহমান।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।