বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

৬ষ্ঠ উপজেলা পরিষদ ২য় ধাপের নির্বাচন-২০২৪

শাহরাস্তিতে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে মোট ১২ জনের মনোনয়নপত্র দাখিল

মোঃ মাসুদ রানা প্রকাশিত: রবিবার, ২১ এপ্রিল, ২০২৪, ১১:৩৫ পিএম
শাহরাস্তিতে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে মোট ১২ জনের মনোনয়নপত্র দাখিল
শাহরাস্তিতে আসন্ন  ৬ষ্ঠ উপজেলা পরিষদ ২য় ধাপের সাধারণ নির্বাচন-২০২৪ অংশগ্রহণের জন্য চেয়ারম্যান ৩, ভাইস চেয়ারম্যান ৫, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জনসহ সর্বমোট ১২ প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।
রবিবার (২১-এপ্রিল) দিনশেষে চাঁদপুর রিটার্নিং কর্মকর্তার কার্যালয় এ  তথ্য নিশ্চিত করেন।
আসন্ন ওই নির্বাচনে চেয়ারম্যান পদে শাহরাস্তি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি মো:  কামরুজ্জামান মিন্টু, তরুণ শিল্প উদ্যোক্তা মো: ওমর ফারুক রুমি, বিশিষ্ট শিল্পপতি সমাজসেবক ইঞ্জিঃ মোহাম্মদ মুকবুল  হোসেন পাটওয়ারী মনোনয়নপত্র দাখিল করেন।
একই সঙ্গে ভাইস চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান, সাবেক ছাত্রলীগের সভাপতি ইমদাদুল হক মিলন, মোঃ ওমর ফারুক, মোঃ নুর আলম, মোঃ ইব্রাহীম খলিল মনোনয়ন পত্র দাখিল করেন।
একই সঙ্গে উপজেলা পরিষদের বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার কাজল, নাজমুন নাহার, হনুফা আক্তার, হাছিনা আক্তার মনোনয়ন পত্র দাখিল করেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, শাহরাস্তি উপজেলা নির্বাচন কর্মকর্তা সোফিয়া সুলতানা জানান, আজ ২১ এপ্রিল রবিবার এ নির্বাচনের অনলাইনে মনোনয়ন জমাদানের শেষদিন, মনোনয়ন পত্র যাচাই-বাচাই মঙ্গলবার ২৩ এপ্রিল, ২৪-২৬ এপ্রিল।
আপিল নিষ্পত্তি ২৭-২৯ এপ্রিল। ৩০ এপ্রিল প্রার্থীতা প্রত্যাহার শেষ দিন।
আগামী ০২ মে  প্রতীক বরাদ্দ দেওয়া হবে। ২১ মে মঙ্গলবার সকাল ০৮:০০ টা হতে বিকাল ০৪:০০ টা পর্যন্ত ইভিএম-এর মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital