মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

হাজীগঞ্জে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে মোট ৮ জনের মনোনয়নপত্র দাখিল

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ২১ এপ্রিল, ২০২৪, ১১:৪৬ পিএম
হাজীগঞ্জে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে মোট ৮ জনের মনোনয়নপত্র দাখিল

আসন্ন হাজীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩, ভাইস চেয়ারম্যান পদে ২ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ প্রার্থীসহ মোট ৮ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

রোববার মনোনয়নপত্র দাখিলের শেষদিন বিকেল ৫টা পর্যন্ত প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন।

মনোনয়নপত্র দাখিলকৃত চেয়ারম্যান প্রার্থীরা হলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো. হেলাল উদ্দিন মিয়াজী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জসিম ও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান মজুমদার।

ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান (ভাইস চেয়ারম্যান) গোলাম ফারুক মুরাদ ও মো. কামরুজ্জামান সুমন।

Model Hospital

মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন, বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মির্জা শিউলী পারভীন মিলি, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া আক্তার ও রুবি বেগম।

তফসিল অনুযায়ী মনোনয়ন বাছাই হবে আগামি ২৩ এপ্রিল, আপিল ২৪ থেকে ২৬ এপ্রিল এবং ২৭ থেকে ২৯ এপ্রিল।

মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ৩০ এপ্রিল ও প্রতীক বরাদ্দ ২ মে এবং ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২১ মে।

হাজীগঞ্জ উপজেলায় মোট ভোটার ২ লাখ ৮৬ হাজার ৪৮৭ জন।

ফরিদগঞ্জের সড়কে প্রা’ণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তার

এস এম ইকবাল প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৭:২৫ পিএম
ফরিদগঞ্জের সড়কে প্রা’ণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তার
চাঁদপুরের ফরিদগঞ্জে দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় শংকর চন্দ্র শীল (৭০) নামে এক অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) দুপুরে উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের নারকেল তলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শংকর চন্দ্র শীল ফরিদগঞ্জ পৌরসভার দক্ষিণ কাছিয়াড়া গ্রামের বাসিন্দা এবং তিনি তিন সন্তানের জনক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শংকর চন্দ্র শীল রূপসা উত্তর ইউনিয়নের গাব্দেরগাঁও কালীগাছ তলা এলাকায় আয়োজিত হরিনাম সংকীর্তন শুনতে যাচ্ছিলেন। তিনি অটোরিকশা যোগে এসে নারকেল তলায় নেমে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া গতির মোটরসাইকেল তাঁকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কায় তিনি সড়কে ছিটকে পড়ে মারাত্মকভাবে আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে রক্তাক্ত ও আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করেন। পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে পথিমধ্যে তাঁর মৃত্যু হয়।
এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহত অবসরপ্রাপ্ত কর্মকর্তার পরিবার ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে থানা পুলিশ দুর্ঘটনাস্থল সংক্রান্ত তথ্য সংগ্রহ করেছে।